সিলেট টেস্ট
মুশফিকের পর ফিরলেন লিটন, লড়ছেন হৃদয়

সংগৃহীত ছবি
৭ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। তবে দিনের শুরুতেই পরপর দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের জোড়া আঘাতে ২ ওভারের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক ও লিটন। ১৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে যাচ্ছেন হৃদয়। এরই মধ্যে তিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। এখনো উইন্ডিজের চেয়ে ১৯৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
দিনের প্রথম আধ ঘণ্টা দেখেশুনেই পার করে দিয়েছিলেন হৃদয়-মুশফিক জুটি। জুটি ভাঙে ওয়ারিকানের আঘাতে। ৩৪ রান করা মুশফিক কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
ক্রিজে নেমে দুটি চার মেরে বেশ আশা দেখাচ্ছিলেন লিটন। তবে ৮ রানে থেমেছে তার ইনিংস। তিনিও কিংয়ের হাতে ক্যাচ দিয়েই ফিরেছেন।
অন্যপ্রান্তে হৃদয় আছেন অটল। তিনি তুলে নিয়েছেন টেস্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরি।



