Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেট

বৃষ্টি জিতিয়ে দিচ্ছে ‘বড়দের’

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০
বৃষ্টি জিতিয়ে দিচ্ছে ‘বড়দের’

সংগৃহীত ছবি

‘ছোটদের’ সঙ্গে প্রকৃতির এ বড় অন্যায়! চার দিন ধরে নাগোয়ার আকাশ কাঁদছে। বৃষ্টির কারণে একের পর এক ক্রিকেট ম্যাচ ভেস্তে যাওয়ায় বড় ক্ষতি হচ্ছে ‘ছোটদের’। এশিয়ান গেমসের ক্রিকেটে এমনই এক নিয়ম হয়েছে, বৃষ্টিতে খেলা না হলেই জিতবে ‘বড়রা’। ছোট-বড়’র ব্যাপারটা বড় হয়ে দেখা দিচ্ছে বৃষ্টিই, বারবার নায়ক বনে যাচ্ছে বলেই। পরপর দুই দিনে চারটি কোয়ার্টার ফাইনাল বাতিল হয়েছে। তাতে কপাল পুড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকাদের। সুবিধা পেয়ে সেমিফাইনালে গিয়েছে ক্রিকেটে এশিয়ার চার শক্তিশালী ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

অথচ অনগ্রসর ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য এই গেমস হতে পারত অভিজ্ঞতা অর্জনের এবং অঘটন ঘটানোর মঞ্চ। এই যেমন, বাংলাদেশের মঙ্গলবার খেলার কথা ছিল মালয়েশিয়ার সঙ্গে। ধারে-ভারে অনেকটা এগিয়ে থাকা বাংলাদেশ, খেলা হলে হয়তো জিতত। আবার অঘটনের শিকারও হতে পারত। খেলা না হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ গেছে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তানও পেয়েছে প্রকৃতির সহায়তা। হংকং চায়নার বিপক্ষে না খেলেই শেষ চারে এসেছে তারা। ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। তবে মাঠে ভারতীয়দের মুখোমুখি হতে না দিয়ে আফগানদের বড় শত্রু বনে গেছে বৃষ্টি। একইভাবে নেপালকে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ দেয়নি প্রকৃতি।

বৃহস্পতিবার করোগি স্পোর্টস পার্কে দুই সেমিফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আর সাড়ে ১০টায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টি মঙ্গলবার আশীর্বাদ হলেও বৃহস্পতিবার বাংলাদেশের জন্য হবে সর্বনাশ। কারণ আইসিসি র‌্যাংকিংয়ে পাকিস্তান এগিয়ে বাংলাদেশের চেয়ে। অর্থাৎ খেলা না হলে পাকিস্তান রেইন বেনিফিট নিয়ে চলে যাবে ফাইনালে। ১৬ বছর পর স্বর্ণপদক জয়ের স্বপ্ন ভঙ্গ হবে বাংলাদেশের।

নাগোয়ায় বিশেষ করে নিশিকি অঞ্চলে বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। শুধু বৃষ্টি নয়, খেলা মাঠে গড়ানোর কাজটা বড় চ্যালেঞ্জের, মাঠকর্মীদের জন্যও। বেসবল মাঠকে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে ক্রিকেট গ্রাউন্ড। তাই ড্রেনেজ সিস্টেম সেই মানের নয়। কারণ, বেসবলের জন্য উইকেট ও আউটফিল্ড শুকনো-খটখটে হওয়ার প্রয়োজন পড়ে না। ক্রিকেট হতে হলে সেটা বাধ্যতামূলক। এ কারণেই ম্যাচের পর ম্যাচ ভেস্তে গেছে এই গেমসে। আয়োজকরা আবার সেমিফাইনাল বা পদক নির্ধারণী ম্যাচগুলোর কোনো রিজার্ভ ডে’ও রাখেনি। তবে ফাইনালের বেলায় নিয়মে বদল এনেছে এবার। বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে র‌্যাংকিং নিয়ামক হবে না। এবারের নিয়মে সেক্ষেত্রে ফাইনাল খেলা দুই দলকে যৌথভাবে স্বর্ণপদক ভাগ করে দেওয়া হবে।

মোহাম্মদ সালাউদ্দিনের দল অবশ্য এখনই ৩ অক্টোবর ফাইনালের কথা ভাবছে না। তাদের লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে নিদেনপক্ষে একটি পদক নিশ্চিত করা। সেজন্য তাদের খুব করে চাওয়া, খেলা মাঠে গড়াক। ২০১০ গুয়াংজু গেমসে সোনাজয়ী বাংলাদেশ পরের সব আসরেই (২০১৮ জাকার্তা গেমসে ক্রিকেট ডিসিপ্লিন ছিল না) হয় রৌপ্য, নয়তো ব্রোঞ্জ জিতেছে। সে ধারায় বৃষ্টি বাধা না হলেই হয়।



এশিয়ান গেমস ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কা ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!