Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাবরের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:১৫
শেয়ার করুন:
বাবরের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি

বাবর আজমের সেঞ্চুরি উদযাপন।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে পিএসএলের একাদশ আসরের ফাইনালে পৌঁছে গেছে পেশোয়ার জালমি। মঙ্গলবার রাতে করাচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে বাবরের সেঞ্চুরিতে ভর করে ২২১ রানের পাহাড় গড়েছিল পেশোয়ার। জবাবে ১৫১ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ।

গত ১৯ এপ্রিল পিএসএলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বাবর। ১০ দিনের মাঝেই আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বেশ কিছু অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটি ছিল বাবরের নবম সেঞ্চুরি, যা এই ফরম্যাটে যেকোনো অধিনায়কের জন্য সর্বোচ্চ। তিনি দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির (৮টি সেঞ্চুরি) রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছেন। এই রেকর্ডে ৫ সেঞ্চুরি নিয়ে ভারতের বিরাট কোহলি আছেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন

রেকর্ড গড়া সেঞ্চুরির পথে বাবর খেলেছেন মাত্র একটি ডট বল!

২০ এপ্রিল ২০২৬

এছাড়া একটি নির্দিষ্ট দেশে সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডে বিরাট কোহলি ও অভিষেক শর্মার পাশে নাম লিখিয়েছেন বাবর। কোহলি ও অভিষেক ভারতের মাটিতে ৮টি করে সেঞ্চুরি করেছেন, বাবরও এখন পাকিস্তানের মাটিতে ৮টি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক। পিএসএল ইতিহাসে এটি ছিল বাবরের চতুর্থ সেঞ্চুরি, যা উসমান খানের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ।


চলতি আসরে এখন পর্যন্ত বাবরের সংগ্রহ ৫৮৮ রান। এর মাধ্যমে তিনি ২০২২ সালে ফখর জামানের গড়া এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘আমি অনুভব করছি যে নিজের সেরা ফর্মে ফিরছি। এখন সবকিছু সহজ রাখার চেষ্টা করছি এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখছি। পিএসএলের আগে যে কঠোর পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি।’

আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি। তাদের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের পর।

বাবর আজমপিএসএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে