Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রেকর্ড গড়া সেঞ্চুরির পথে বাবর খেলেছেন মাত্র একটি ডট বল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৪:৫৯
রেকর্ড গড়া সেঞ্চুরির পথে বাবর খেলেছেন মাত্র একটি ডট বল!

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের রানখরা ঘুচিয়ে স্বরূপে ফিরেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। কিন্তু পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে যা করলেন, তাতে সব সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি গড়লেন অনন্য এক ইতিহাস। মাত্র ৫২ বলে সেঞ্চুরি তুলে নিয়ে কেবল পেশোয়ার জালমিকে বিশাল সংগ্রহই এনে দেননি, ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছেন প্রায় ডট বলবিহীন এক অবিশ্বাস্য ইনিংস।

বাবরের এই ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম ‘নিখুঁত’ ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে। ৫০-এর বেশি বল খেলেছেন এমন ইনিংসে এর আগে কেউ মাত্র ১টি ডট বলের রেকর্ড গড়তে পারেননি। ১৪তম ওভারে আলজারি জোসেফের একটি বাউন্সার ছাড়া বাকি সব বলেই রান নিয়েছেন বাবর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে যা আগে কখনো দেখা যায়নি। এটি বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি এবং পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাবর। চিরাচরিত ক্লাসিক শটের সাথে আধুনিক টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মিশেলে সাজানো ছিল তার ইনিংস। মজার ব্যাপার হলো, সেঞ্চুরি করলেও বাউন্ডারির চেয়ে রানিং বিটুইন দ্য উইকেটে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা; বাকি রান এসেছে সিঙ্গেল আর ডাবলস থেকে। বিশেষ করে উসমান তারিক ও আবরার আহমেদের স্পিনকে তিনি পাত্তাই দেননি।

কুশল মেন্ডিসের সঙ্গে বাবরের ১৩৫ রানের জুটি গড়ে বিরাট কোহলির একটি রেকর্ডও ছুঁয়েছেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪৭টি শতরানের জুটির বিশ্ব রেকর্ডে বাবর এখন বসেছেন কোহলির পাশে। মেন্ডিসের ৮৩ এবং শেষদিকে ফারহান ইউসুফ ও অ্যারন হার্ডির ক্যামিওতে ভর করে ২৫৫ রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি, যা পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাবর আজমপিএসএলপেশোয়ার জালমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে