Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপ না খেলা নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৬:১৬
শেয়ার করুন:
বিশ্বকাপ না খেলা নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি

সংগৃহীত ছবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের কারণ তদন্ত করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য তিন সদস্যের কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এই কমিটিকে ১৫ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। এছাড়া অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

এনএসসির পরিচালক ক্রীড়া, আমিনুল এহসান আগামীর সময়কে জানিয়েছেন এই কমিটি পূর্ণ স্বাধীনতা নিয়েই তদন্ত করবে, ‘কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা চাইলে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন। প্রয়োজনে সাবেক বিসিবি প্রধান বা উপদেষ্টার সঙ্গেও কথা বলতে পারেন। এমনকি কি প্রক্রিয়ায় তারা এই তদন্ত করতে চান সেটাও তাদের ওপর নির্ভর করছে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ না খেলার কারণ তদন্ত করার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সেই পদক্ষেপ নিয়েছেন তিনি। এই ঘটনায় তদন্ত কমিটির জন্য মূল আলোচক হবেন ওই সময়ে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা ড. আসিফ নজরুল ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

এ বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে বাংলাদেশের খেলা ছিল ভারতে। কিন্তু কলকাতায় উগ্রবাদী গোষ্ঠীর হুমকিতে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। এরপরই বাংলাদেশ সরকার থেকে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।

আইসিসি ও বিসিসিআইয়ের কাছে ভারত থেকে খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সফল হয়নি।

বাংলাদেশটি-টোয়েন্টি বিশ্বকাপভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে