Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নক-আউটে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:০৬
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নক-আউটে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের সঙ্গে সরাসরি শেষ ষোলো বা নকআউট নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও। গতকাল বৃহস্পতিবার এশিয়ান গেমসের ড্র ও গ্রুপিং ঘোষণা করা হয়।

আগামী সেপ্টেম্বর মাসে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের এবারের আসরে পুরুষ বিভাগে মোট ১০টি দল লড়াই করবে এবং নারী বিভাগে অংশ নেবে ৮টি দল। প্রতিযোগিতার সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

পুরুষ বিভাগের সূচি অনুযায়ী, সরাসরি কোয়ালিফায়ার চার দল অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা বাদে বাকি দলগুলোকে প্রথম রাউন্ডে লড়াই করতে হবে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল এবং ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই দুই গ্রুপের সেরা দুই দল নকআউট পর্বে সরাসরি কোয়ালিফায়ারদের মুখোমুখি হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পুরুষ বিভাগের এই লড়াই মাঠে গড়াবে।

আরও পড়ুন

ব্যাটিংয়ে গোল্ডেন ডাক, বোলিংয়ে সাফল্য সাকিবের

২৪ জুলাই ২০২৬

অন্যদিকে, ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নারী বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল দিয়েই নারীদের মূল লড়াই শুরু হবে। কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী- ভারত মুখোমুখি হবে জাপানের, বাংলাদেশ লড়বে চীনের বিপক্ষে, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।

উল্লেখ্য, ২০২৩ সালের সর্বশেষ এশিয়ান গেমসে পুরুষ ও নারী—উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বেশি র‍্যাঙ্কিংয়ের সুবাদে সোনা জিতেছিল ভারত। অন্যদিকে, নারী ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল ভারতীয় নারীরা।

এশিয়ান গেমসএশিয়ান গেমস ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প