Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জেতা হলো না টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৮:২৯
জেতা হলো না টি-টোয়েন্টি সিরিজ

ছবি: আগামীর সময়

সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আজ শেষ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করত টাইগাররা। তবে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে সিরিজ হার থেকে বেঁচে গেল নিউজিল্যান্ড। ১-১ এর সমতায় শেষ হলো সিরিজটি। ওয়ানডের পর তাই টি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না লিটন দাসের দলের।

১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৪.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০২ রানে। জবাবে ২০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

রান তাড়ায় নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়েছিল ৩৩ রানেই। শরিফুল নেন ৩ উইকেট। তখন সম্ভাবনা জেগেছিল লো স্কোরিং থ্রিলারের। হারিয়েছিল ৪ উইকেট। তবে জ্যাকবস ও ফক্সক্রফটের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটির দাপটেই জিতেছে নিউজিল্যান্ড। 

বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন বেভন জ্যাকবস। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস তার। ৩৩ রানে ৪ উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তুলেছেন এই ডানহাতি। অন্য প্রান্তে ১৫ বলে ১৫ রান করা ডিন ফক্সক্রফটকে সঙ্গ দেওয়া ছাড়া কিছুই করতে হয়নি। ১০ ম্যাচ খেলা জ্যাকবস ক্যারিয়ারের প্রথম ফিফটিতে বাংলাদেশ থেকে এবার দলের খালি হাতে ফেরা রুখেছেন।

বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম দলকে ম্যাচে রেখেছিলেন দারুণভাবে। ইনিংসের দ্বিতীয় ওভারে কেটিন ক্লার্ক ও ডেন ক্লেভার দুজনকেই ১ রানে ফেরান একই ওভারে। দুজনই উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন। এক ওভার পর আবারও টানা দুই ওভারে উইকেট পায় বাংলাদেশ। চতুর্থ ওভারে আবারও শরিফুল ১৪ বলে ২৩ রান করা টিম রবিনসনকে সরাসরি বোল্ড করেন। কিউই অধিনায়ক নিক কেলি মেহেদী হাসানের বলে সরাসরি বোল্ড হন।

৪ উইকেট হারানোর পর শুরুটা ধীরে ছিল নিউজিল্যান্ডের। বৃষ্টিতে কাভারে ঢাকা পড়া ক্রিজে তখনো ময়েশ্চার ছিল ভালোভাবে। বিকালের স্নিগ্ধ রোদে সেই ময়েশ্চার শুকিয়ে যাওয়ার সময়টা নেন জ্যাকবস। ততক্ষণে মিরপুরের পিচে ব্যাটিং সহজ হয়ে ওঠে।

সেই সুযোগ নিয়ে ১০ ওভারের পর একটু দেখে খেলেন জ্যাকবস ও ফক্সক্রফট। ওভারপ্রতি ৬-৭ রান করে নিয়েছেন। ১০ ওভার পার হতেই পরের তিন ওভারে ম্যাচ দ্রুত শেষ করেন জ্যাকবস। একাই রানের খাতা বাড়িয়ে এই সময়ে ৩ ওভারে ৩৫ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১০২/১০ (১৪.২ ওভার) : সাইফ ১৬, লিটন ২৬, হৃদয় ৩৩; জস ক্লার্কসন ৩/৯, স্মিথ ২/১৪, বেন সিয়ারস ২/১২ ; নিউজিল্যান্ড : ১০৪/৪ (১১.৪ ওভার) : জ্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*, রবিনসন ২৩; শরিফুল ৩/১৯, মেহেদী ১/২০ ; ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী ; ম্যাচসেরা : বিভন জ্যাকবস ; সিরিজ : ১-১ সমতা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজমিরপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের