Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সোশ্যাল মিডিয়া

আমার মাথা লক্ষ্য করে প্রথমে বোমা, পরে গুলি করা হয়: নয়ন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২০:১৯
আমার মাথা লক্ষ্য করে প্রথমে বোমা, পরে গুলি করা হয়: নয়ন

ছবি: শামীম-উস-সালেহীন

ঢাকা আলিয়ায় গতকাল ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে আমার মাথা লক্ষ্য করে করে প্রথমে হাতবোমা ছোড়া হয়, পরে গুলিও করা হয়— এমন দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

তার ভাষ্য, রাজনৈতিক সহযোদ্ধাদের অনুরোধে নিজের নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরেছিলেন।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন যুবদলের এই নেতা।

রবিউল ইসলাম নয়নের ভাষ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে তিনি শাহবাগে অবস্থান করেছিলেন। সেই দিনের স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। তার দাবি, মঙ্গলবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

       

আরও পড়ুন

হেলমেট পরে মাঠে যুবদল নেতা নয়ন

০৪ আগস্ট ২০২৬


‘হামলাকারীদের লক্ষ্য ছিল আমার মাথা। প্রথমে হাতবোমা ছোড়া হয়, পরে গুলি করা হয়। তবে রাজনৈতিক সহযোদ্ধাদের অনুরোধে হেলমেট পরে নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে’— উল্লেখ করেন তিনি।নয়ন আরও দাবি করেন, ঘটনার সময় পুলিশ তাদের কোনো সহায়তা করেনি। বরং পুলিশ ছাত্রশিবিরকে সহায়তা করেছে।

পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির পতিত আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপি সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত।

আরও পড়ুন

গণঅভ্যুত্থান দিবসে একমঞ্চে ছাত্রদল-শিবির

০৫ আগস্ট ২০২৬


ছাত্রশিবিরের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবদল নেতা নয়ন। বললেন, ‘দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট আর হাতে পাইপ নিয়ে ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা যায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা গেছে তাকে।


যুবদলরবিউল ইসলাম নয়নছাত্রদলছাত্রশিবির
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise