ব্যস্ত নগরীর ফুটপাত দখল: ইসলামে কত বড় গুনাহ?

এ.আই ছবি
একটি সভ্য নগরীর পরিচয় শুধু সুউচ্চ ভবন বা প্রশস্ত সড়কে প্রকাশ পায় না। নগর জীবনে মানুষের নির্বিঘ্ন চলাচলের নিশ্চয়তায় ও নিরাপত্তাও এর অন্যতম নির্ণায়ক। কিন্তু আজ দেশের অধিকাংশ ব্যস্ত শহরে ফুটপাত দখল, অবৈধ দোকান, নির্মাণসামগ্রী ফেলে রাখা, অবৈধ পার্কিং কিংবা বিভিন্ন স্থাপনার কারণে পথচারীদের দুর্ভোগ নিত্যদিনের বাস্তবতা। বৃদ্ধ, শিশু, নারী, শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটছেন। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও। এতে যেমন বাড়ছে নাগরিক শৃঙ্খলার লঙ্ঘণের মাত্রা। তেমনি নু বুঝে মারাত্মক গুণানের শিকার হচ্ছে অনেক মুসলিম ভাই-বোনোরা। কারণ ইসলামের দৃষ্টিতে ফুটপাত দখল বা বিনা কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি অত্যন্ত গুরুতর গুনাহ।
রাসূলুল্লাহ (সা.) মানুষের চলার পথে কষ্ট সৃষ্টি করার ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের চলার পথে কষ্ট দেয়, তার ওপর তাদের লানত (অভিশাপ) অবধারিত হয়ে যায়।’ (সহিহুত তারগীব ওয়াত তারহীব, হাদিস: ১৪৮; আলবানী রহ. হাদিসটিকে সহিহ বলেছেন।)
এই হাদিসে ‘কষ্ট’ (أذى) শব্দটি ব্যাপক অর্থ বহন করে। ইমাম আল-মুনাবী (রহ.) লিখেছেন, মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিপদ ডেকে আনা বা তাদের স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন ঘটানো সবই এই সতর্কবার্তার অন্তর্ভুক্ত। (ফাইযুল কাদীর, ৬/৪৩৭)
পথ মানুষের অধিকার
ইসলাম জনসাধারণের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাস্তা, ফুটপাত, সেতু বা জনপথ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয়; এগুলো সবার জন্য উন্মুক্ত। তাই ব্যক্তিগত লাভের জন্য এগুলো দখল করা অন্যের হক নষ্ট করার শামিল।
একবার সাহাবায়ে কেরাম রাস্তার পাশে বসে আলাপ করছিলেন। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘তোমরা রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো।



