একটি সভ্য নগরীর পরিচয় শুধু সুউচ্চ ভবন বা
প্রশস্ত সড়কে প্রকাশ পায় না। নগর জীবনে মানুষের নির্বিঘ্ন চলাচলের নিশ্চয়তায় ও
নিরাপত্তাও এর অন্যতম নির্ণায়ক। কিন্তু আজ দেশের অধিকাংশ ব্যস্ত শহরে ফুটপাত দখল, অবৈধ দোকান, নির্মাণসামগ্রী
ফেলে রাখা, অবৈধ
পার্কিং কিংবা বিভিন্ন স্থাপনার কারণে পথচারীদের দুর্ভোগ নিত্যদিনের বাস্তবতা।
বৃদ্ধ, শিশু, নারী, শিক্ষার্থী
ও প্রতিবন্ধীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটছেন। ফলে প্রতিনিয়ত
ঘটছে দুর্ঘটনা, এমনকি
প্রাণহানিও। এতে যেমন বাড়ছে নাগরিক শৃঙ...