Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

দোয়া

যে দোয়ায় মিলতে পারে বিস্ময়কর উপায়ে ঋণমুক্তি

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩
যে দোয়ায় মিলতে পারে বিস্ময়কর উপায়ে ঋণমুক্তি

প্রতীকী ছবি

মানুষের জীবনে কিছু বোঝা চোখে দেখা যায় না, অথচ তার ভার সবচেয়ে বেশি। ঋণ তেমনই এক অদৃশ্য বোঝা। পকেটের শূন্যতা, পাওনাদারের তাগাদা, সংসারের প্রয়োজন আর ভবিষ্যতের অনিশ্চয়তা; এগুলো এমন এক বোঝা যেগুলো একসময় কেড়ে নেয় মানুষের ঘুম। দিনের ব্যস্ততার মাঝেও মনে পড়ে যায় বকেয়া টাকার কথা, রাতের নীরবতায় বুকের ভেতর জমে ওঠে অজানা উৎকণ্ঠা। কখনো ঋণ মানুষকে মারাত্মক মানসিক সংকটে ঠেলে দেয়।

এমন ভয়াবহ মানসিক বোঝা থেকে পরিত্রাণের জন্য রাসুলুল্লাহ (সা.) আমাদের একটি খুবই প্রভাবশালী দোয়া শিখিয়েছেন।

আলী (রা.) থেকে বর্ণিত, একটি চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসুলুল্লাহ (সা.) শিখিয়েছিলেন? যদি তোমার উপর সীর (সাবীর) পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেনঃ তুমি বল,

(দোয়াটি হলো)—

اللَّهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

(বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।)

(অর্থ: হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করে দাও।) (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৬৩)

দোয়াটির সৌন্দর্য শুধু ঋণ পরিশোধের আকাঙ্ক্ষায় সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে একজন মুমিনের সমগ্র আর্থিক জীবনের একটি গভীর দর্শন। বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি যেন হালাল উপায়ে তার প্রয়োজন পূরণ করে দেন, হারাম থেকে তাকে দূরে রাখেন এবং নিজের দয়া ও অনুগ্রহে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন। অর্থাৎ দোয়াটি শুধু ঋণমুক্তির জন্য নয়, বরং হালাল রিজিক, আত্মমর্যাদা এবং আল্লাহনির্ভর জীবনেরও এক অনন্য প্রার্থনা।

এই ছোট্ট দোয়ায় যেন একজন ঋণগ্রস্ত মানুষের সমস্ত আকুতি একত্র হয়ে যায়। সে শুধু টাকা চায় না, চায় হালাল পথে স্বচ্ছলতা। শুধু পাওনা পরিশোধ করতে চায় না, চায় এমন রিজিক, যা তাকে হারামের দিকে হাত বাড়াতে বাধ্য করবে না। শুধু মানুষের কাছ থেকে মুক্তি চায় না, চায় আল্লাহর অনুগ্রহে এমন আত্মনির্ভরতা, যেখানে তার অন্তর মানুষের দরজার চেয়ে রবের দরজার প্রতি বেশি আশাবাদী থাকবে।

তাই ঋণের ভারে ক্লান্ত কোনো মুমিনের জন্য এই দোয়া হতে পারে আশার এক দরজা। তবে দোয়ার সঙ্গে থাকবে পরিশ্রম, ঋণ পরিশোধের দৃঢ় সংকল্প, অপচয় বর্জন এবং হারাম উপার্জন থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা। কারণ ইসলামে দোয়া কখনো কর্মবিমুখতার নাম নয়; বরং দোয়া হলো চেষ্টা করতে করতে সেই সত্তার ওপর ভরসা করা, যিনি রিজিকের প্রকৃত মালিক।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

ঋণমুক্তির দোয়ালোন থেকে পরিত্রাণের দোয়াকরজ থেকে মুক্ত হওয়ার দোয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে