মানুষের জীবনে কিছু বোঝা চোখে দেখা যায় না, অথচ তার ভার
সবচেয়ে বেশি। ঋণ তেমনই এক অদৃশ্য বোঝা। পকেটের শূন্যতা, পাওনাদারের
তাগাদা, সংসারের
প্রয়োজন আর ভবিষ্যতের অনিশ্চয়তা; এগুলো এমন এক বোঝা যেগুলো একসময় কেড়ে নেয় মানুষের
ঘুম। দিনের ব্যস্ততার মাঝেও মনে পড়ে যায় বকেয়া টাকার কথা, রাতের নীরবতায়
বুকের ভেতর জমে ওঠে অজানা উৎকণ্ঠা। কখনো ঋণ মানুষকে মারাত্মক মানসিক সংকটে ঠেলে
দেয়।
এমন ভয়াবহ মানসিক বোঝা থেকে পরিত্রাণের জন্য রাসুলুল্লাহ
(সা.) আমাদের একটি খুবই প্রভাবশালী দোয়া শিখিয়েছেন।
আলী (রা.) থেকে বর্...