Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইসলাম

হালাল উপার্জন কম হলেও কেন তা উত্তম

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৯
হালাল উপার্জন কম হলেও কেন তা উত্তম

প্রতীকী ছবি

জীবনের প্রয়োজন মেটাতে অর্থের প্রয়োজন। পরিবার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ভবিষ্যতের নিরাপত্তা, সবকিছুর সঙ্গেই অর্থের সম্পর্ক রয়েছে। তাই মানুষ বেশি উপার্জন করতে চায়, এটি স্বাভাবিক। কিন্তু ইসলামের দৃষ্টিতে উপার্জনের পরিমাণই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। অর্থ কত বেশি এলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থটি কোন পথে এলো এবং তাতে কতটা বরকত রয়েছে। হারাম পথে অর্জিত বিপুল সম্পদের চেয়ে হালাল পথে অর্জিত অল্প সম্পদও একজন মুমিনের জন্য উত্তম।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে, তা থেকে আহার করো।’ (সুরা বাকারা, আয়াত : ১৬৮) এখানে শুধু খাদ্য নয়, মানুষের জীবনযাপনের উপকরণ অর্জনের ক্ষেত্রেও হালাল ও পবিত্রতার নীতি গুরুত্বপূর্ণ। অর্থ উপার্জনের ক্ষেত্রে তাই প্রশ্ন শুধু ‘কত টাকা পেলাম’ নয়; বরং ‘কীভাবে পেলাম’।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না।’ এরপর তিনি এমন ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ সফর করে, এলোমেলো চুল ও ধূলিমলিন অবস্থায় দুই হাত তুলে দোয়া করে; কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত। নবীজি (সা.) প্রশ্ন করেন, ‘তাহলে কীভাবে তার দোয়া কবুল হবে?’ (মুসলিম, হাদিস: ১০১৫)

এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, হারাম উপার্জন মানুষের আত্মিক জীবনকে মরাত্মকভাবে প্রভাবিত করে। হারাম অর্থে জীবনযাপন বাহ্যিকভাবে স্বচ্ছলতা এনে দিতে পারলেও, তা হৃদয়ের প্রশান্তি ও ইবাদতে বরকত নষ্ট করে দেয়। বিপরীতে হালাল উপার্জন অল্প হলেও তাতে থাকে আত্মমর্যাদা, মানসিক প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টির আশা।

হালাল উপার্জনের মর্যাদা এত বেশি যে, রাসুলুল্লাহ (সা.) নিজের হাতের উপার্জনকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনো ব্যক্তি তার নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ (আ.) নিজের হাতের উপার্জন থেকে খেতেন।’ (বুখারি, হাদিস: ২০৭২)

অল্প হালাল আয় মানুষকে মিতব্যয় শিখতে বাধ্য করে। কিন্তু হারাম অর্থের আধিক্য মানুষকে এমন এক ভোগের দিকে ঠেলে নিয়ে যায়; যার কোনো শেষ নেই। এ ব্যাপারে পবিত্র কোরআন সতর্ক করে ঘোষণা করেছে, ‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৮) অর্থাৎ সম্পদের পরিমাণ যতই হোক, অন্যায় পথে অর্জিত হলে তা কল্যাণ বয়ে আনতে পারে না।

হালাল উপার্জনের আরেকটি বড় সৌন্দর্য হলো, এতে পরিবারের খাবার ও জীবনযাপনও ইবাদতের অংশ হয়ে উঠতে পারে। একজন বাবা সামান্য আয় করেন, কিন্তু সততার সঙ্গে কাজ করেন, ঘুষ নেন না, প্রতারণা করেন না, মানুষের অধিকার নষ্ট করেন না। তার আয় হয়তো বিলাসিতা নিশ্চিত করতে পারে না, কিন্তু সেই উপার্জন দিয়ে সন্তানের মুখে যে খাবার তুলে দেওয়া হয়, তাতে থাকে হালালের স্বস্তি।

তাই জীবনের লক্ষ্য বেশি উপার্জন না হয়ে হওয়া উচিত হালাল ও পরিষ্কার উপার্জন। আয় কম হলে চেষ্টা করতে হবে তা বাড়ানোর, কিন্তু হারাম পথে যাওয়ার প্রয়োজন নেই। কারণ রিজিকের মালিক আল্লাহ। কজেই আল্লাহর ওপরই ভরসা করেতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন, যা সে ধারণাও করতে পারে না।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)

হালাল উপার্জন হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনাকে বিলাসী জীবন দিতে পারবো না, কিন্তু এটি আপনার বিবেককে শান্ত রাখবে, পরিবারকে পবিত্র খাদ্য দিতে সহায়ক হবে এবং আখিরাতের জবাবদিহি থেকে বাঁচার পথ তৈরি করে দিবে।

মহান আল্লাহ আমাদের সকলকে হালাল উপপার্জন করে পবিত্র জীবনযাপন করার তাওফীক দান করুন।

হালাল ইনকামহালাল উপার্জনহারাম উপার্জন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise