জীবিকা অর্জন
মানুষের মৌলিক প্রয়োজন। ইসলাম শুধু উপার্জনের নির্দেশই দেয়নি,
বরং তা যেন হালাল ও বৈধ উপায়ে হয়,
সে বিষয়েও কঠোর গুরুত্ব আরোপ করেছে। কারণ
মানুষের খাদ্য, পোশাক, ইবাদত, দোয়া কবুল হওয়া এবং পারিবারিক জীবনের বরকত অনেকাংশে নির্ভর
করে তার উপার্জনের উৎসের ওপর। বাহ্যিকভাবে সম্পদের পরিমাণ যতই
বেশি হোক, যদি
তা হারাম উপায়ে অর্জিত হয়, তবে তা দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে
আনে।
পবিত্র কোরআনে
আল্লাহতাআলা বলেছেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে,
তা থেকে আহার করো।’
(সু...