মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ বুধবার প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থান তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী এ সময় উল্লেখ করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া কেন সন্তান ও জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমকে আঁকড়ে ধরেছেন। অথচ শেখ হাসিনার বাবার, না তার নিজের কোনো অবদান নেই। সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে তারা ঢাকায় অবস্থান করেছেন।
তিনি বললেন, জিয়াউর রহমানের পরিবারের প্রতি একের পর এক যন্ত্রণা দিয়েছেন শেখ হাসিনা। যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক সে সময়েই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত ছিলেন। সে রোগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুর আগেও তার বন্দিনী মাকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়। তার চোখে গোল মরিচের স্প্রে নিক্ষেপ করা হয়। সেই সময় আপন সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে। সেই হৃদয়বিদারক ঘটনার কথা কোনো মহাকাব্যে লেখা আছে কি না বা পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সঙ্গে মিল আছে কি না জানা নেই, যোগ করেন বিএনপির এই নেতা।
স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেছেন, সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলেও বিএনপি পিছু হটেনি। রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে যুক্ত না থাকলেও তাকেও নির্যাতিত হতে হয়।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





