আগামীর সময়

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    শেয়ার করুন: