Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ছাত্রদলের সভাপতি হচ্ছেন আমান, সাধারণ সম্পাদক কে?

  • আজ শনিবার ঘোষণা হতে পারে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি
রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৩৫
ছাত্রদলের সভাপতি হচ্ছেন আমান, সাধারণ সম্পাদক কে?

গ্রাফিকস: আগামীর সময়

পদপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার ঘোষণা হতে পারে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি। বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে শেষ মুহূর্তে আরও কয়েকজনের নাম রয়েছে আলোচনায়।

বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, এবার ছাত্রদলের কমিটি গঠনের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তবতা বিবেচনায় নিয়ে গঠন করা হচ্ছে নতুন কমিটি। এতে সিন্ডিকেটের প্রভাব থাকবে না বলেও জানিয়েছে সূত্রগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

সাধারণ সম্পাদক পদে সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ইব্রাহিম খলিল, রাজু আহমেদ ও আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, প্রথম সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন আবিদ।


আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

১৪ আগস্ট ২০২৬


এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরিক এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের নামও রয়েছে আলোচনায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন সংগঠনের শীর্ষ পাঁচ নেতা। নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ। তবে সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত।

সাক্ষাতে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন নেতা জানান, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান। বিদায়ী নেতৃত্বের পরিচালনায় ভালো কিছু ক্রিয়াশীল কমিটি গঠিত হয়েছে, এ জন্যও তিনি তাদের ধন্যবাদ জানান।

একই সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই ঘোষণা করা হবে ছাত্রদলের নতুন কমিটি। বিদায়ী কমিটির শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনে পদায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ছাত্রদলের বিদায়ী নেতারাও তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। দল যখনই রাজপথ বা সাংগঠনিক কোনো দায়িত্ব অর্পণ করবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রতিশ্রুতিও দেন তারা।

সাক্ষাতের একপর্যায়ে তারেক রহমান পাঁচ শীর্ষ নেতার কাছে ছাত্রদলের নতুন নেতৃত্বের নাম জানতে চান। তখন গোপন ব্যালটে নিজেদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দেন তারা।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

ছাত্রদলের নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে বলেও পোস্টের শেষদিকে ইঙ্গিত দেন রাকিব। তিনি লেখেন, ‘ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইল।’

শুক্রবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লেখেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ (শুক্রবার) শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একই সঙ্গে গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে।’


আরও পড়ুন

দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল এবার রাষ্ট্রের সর্বোচ্চ পদে

১৪ আগস্ট ২০২৬


জানতে চাইলে নাছির উদ্দীন নাছির আগামীর সময়কে বলেছেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের ডেকেছিলেন। আমাদের মতামত নিয়েছেন। অভিভাবক হিসেবে তিনি যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।’

নতুন কমিটিতে কেমন নেতৃত্ব আসতে পারে, জানতে চাইলে তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যারা সম্মুখসারিতে ছিলেন; সাধারণ শিক্ষার্থীদের জন্য অতীতে যারা কাজ করেছেন এবং ভবিষ্যতে যাদের কাজ করার সক্ষমতা আছে, নতুন কমিটিতে তারাই এগিয়ে থাকবেন।’

বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের অন্তত ৫০ থেকে ৬০ জন নেতাকে ব্যক্তিগতভাবে চেনেন। বিভিন্ন সংস্থার মাধ্যমেও তাদের সম্পর্কে রিপোর্ট নিয়েছেন তিনি। ফলে নতুন কমিটির সম্ভাব্য প্রার্থীদের সবার ব্যাপারেই ওয়াকিবহাল তিনি।

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে আবু আফসান মো. ইয়াহইয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ওই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, গত ১ মার্চ দুই বছর মেয়াদি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে প্রায় সাড়ে পাঁচ মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিই দায়িত্ব পালন করছে।

ছাত্রদলনতুন কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক