হজের উদ্দেশে দেশ ছাড়ছেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল বুধবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।




