Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জামায়াত এমপির বিবৃতি

জামাতার ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে আমাকে হেয় করা হচ্ছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭
জামাতার ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে আমাকে হেয় করা হচ্ছে

সংসদ সদস্য মো. আব্দুল গফুর ও তার জামাতা মিজানুর রহমান

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল গফুর। ওই বিবৃতিতে হামলার ঘটনায় তাকে ও তার দল জামায়াতে ইসলামীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিবৃতিতে আব্দুল গফুর জানিয়েছেন, সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে জামাতা মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

‘মিজানুর রহমানকে সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে’ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল গফুর। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। ঢাকার মাটিকাটায় আমার নিজস্ব কোনো বাসা নেই। আমি সরকারিভাবে বরাদ্দ করা ন্যাম ভবনে অবস্থান করি। প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।’

মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়কে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় হিসেবে উল্লেখ করে আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রঙ দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং একই সঙ্গে আমাকে এ ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা দুঃখজনক। এ ধরনের প্রচার বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি প্রকৃত ঘটনাকে আড়াল করার সুযোগ তৈরি করে।’

সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে আব্দুল গফুর বলেন, ‘কোনো পক্ষের দেওয়া একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করা উচিত। যেসব প্রতিবেদনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে, সেসব প্রতিবেদন সংশোধনের দাবি জানাচ্ছি।’

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় তাকে গ্রেপ্তারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। তবে মিজানুর রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!