দলের নীতিনির্ধারকদের বৈঠক ডেকেছেন তারেক রহমান
আগামীর সময় প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
আগামী শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৫ আগস্ট দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করেছিল বিএনপি। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। এরপর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।





