বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।গত ১৫ আগস্ট দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করেছিল বিএনপি। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। এরপর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক।বৈঠকে আসন্ন...