Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জনগণের সমর্থন পেলে প্রথমে দেশকে পুনর্গঠন করা হবে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
জনগণের সমর্থন পেলে প্রথমে দেশকে পুনর্গঠন করা হবে : তারেক রহমান

সংগৃহীত ছবি

শুধু কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে। বিগত সরকারের সময়ে বহু নেতাকর্মী খুন-গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে।

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়ে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা ।


তিনি বলেন,দেশকে গড়তে দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে।
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি এ কথা বলেন।

তার বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি বিশ্বাস করে, শুধু কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে। বিগত সরকারের সময়ে বহু নেতাকর্মী খুন-গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। তার পরও বাংলাদেশের মানুষ ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে দল-মত নির্বিশেষে রাজপথে নেমে স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছে।

২৬ মিনিটের বক্তৃতায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার পায়নি।
শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনেও একই ঘটনা ঘটতে দেখা গেছে। কেউ কথা বলার চেষ্টা করলে, আমরা দেখেছি কীভাবে রাতের অন্ধকারে খুন-গুম হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ সময় এসেছে। বাংলাদেশের মানুষকে যে অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছিল, তা আগামী ১২ তারিখ সেই অধিকার প্রয়োগ করবে।

অতীতে বিএনপি’র রাষ্ট্র পরিচলনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতেও আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, যাদের কাছে মানুষের মূল্যয়ন নেই, আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

তারেক রহমান বলেন, এই দেশে জনসংখ্যা প্রায় ২০ কোটি।

এই ২০ কোটির মধ্যে অন্তত ১০ কোটি নিয়ে এদেশের নারী সমাজ, অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা যতোই বড় কথা বলি না কেন; যতো পরিকল্পনা করি না কেন -দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কোনভাবেই সম্ভব নয়, দেশকে পুনর্গঠন করা। এজন্যই দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুলপর্যায় থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে এই বিশাল জনশক্তি শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে।

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পী, সাতক্ষীরা১ আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা- ২ আসনের প্রার্থী মো: আব্দুল রউফ, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা -৪ আসনের প্রার্থী মো: মনিরুজ্জামান, বাগেরহাট ১ আসনের ধানের শীষের প্রার্র্র্র্র্থী কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৪ আসনের প্রার্থী সোমনাথ দে প্রমুখ।
এর আগে সোমবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

উল্লেখ্য, খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সবশেষ ২০০৪ সালে খুলনা এসেছিলেন তিনি।

তারেক রহমানরাজনীতিখুলনাউন্নয়ন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise