পূজার কেনাকাটা

সামিয়া পারভীন
দেবী দুর্গার আগমনীতে উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার। দিন যতই ঘনিয়ে আসছে ততই শারদীয় দুর্গোৎসবের আমেজে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব ঘিরে পুরান ঢাকার শাঁখারীবাজারের অলিগলিতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। নিজেদের কেনাকাটার পাশাপাশি দেবী দুর্গাকে সাজাতে বিভিন্ন সাজ-সরঞ্জাম কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিজের ও পরিজনদের পছন্দের পোশাক ও অলংকার কিনতে শেষ মুহূর্তে ছুটছেন অনেকেই। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শাঁখা, সিঁদুর ও পূজাসামগ্রীর দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়।
১

পছন্দের অলংকার কিনতে ফুটপাতের পসরাগুলোতেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
২

দোকানে পছন্দের চুড়ি কিনতে ভিড় করেছেন নারীরা।
৩

পছন্দের কানের দুল দেখছেন এক ক্রেতা।
৪

ঘর ও মণ্ডপের সৌন্দর্য বাড়াতে আলো ও সাজসজ্জার জিনিস দেখছেন এক তরুণী।
৫

পূজায় বিশেষ সাজে চুল বাঁধতে কৃত্রিম বেণি ও কেশসজ্জার নানান জিনিস পছন্দ করছেন ক্রেতা।
৬

এই শারদীয় মৌসুমে শাঁখার দোকানে ক্রেতাদের সমাগম বেড়েছে।
৭

শারদীয় উৎসবে নিজের হাতে মানানসই শাঁখা পরখ করে দেখছেন এক নারী।
৮

পূজা ঘিরে ব্যস্ততা বেড়েছে বাদ্যযন্ত্র কারিগরদের। ঢাকঢোল ও তবলায় শেষ মুহূর্তের সুর বাঁধাই ও মেরামতের কাজ চলছে জোরশোরে।
৯

পূজার আচার-অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ধূপ ও সুগন্ধি সামগ্রী কিনছেন এক তরুণী।
১০




