Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

রক্তাক্ত খিচুড়িবিলাস

agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১১
শেয়ার করুন:
রক্তাক্ত খিচুড়িবিলাস

প্রিয়

খিচুড়ি মহোদয়,

আপনাকে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। অসুখে, বর্ষায়, বিয়োগান্তে, আনন্দে— সবখানেই আপনার অবাধ বিচরণ। কিন্তু আপনার জনপ্রিয়তার সুযোগ নিয়ে কেউ যে পারিবারিক সম্পর্কের মধ্যে গোলাবারুদের ব্যবসা খুলে বসবে, তা ভাবিনি।

আমরা জানি, এ দেশে অনেক বিরোধেরই নিষ্পত্তি হয় শক্তি প্রদর্শনের মাধ্যমে। জমি নিয়ে বিরোধ হলে লাঠি, প্রেম নিয়ে বিরোধ হলে চাপাতি, রাজনৈতিক বিরোধ হলে পিস্তল। এবার মেন্যুতে যুক্ত হলো খিচুড়ি। আগামীতে হয়তো পোলাওয়ে কিশমিশ কম পড়লে সংঘবদ্ধ বাহিনী নামবে, গরুর মাংসে আলু বেশি হলে জারি হবে হত্যার পরোয়ানা, কাচ্চিতে আলু না দিলে দাঙ্গা। খাদ্যরসিক বাঙালির রসনাবিলাস যে এতদূর যেতে পারে, তা আমাদের অজানা ছিল।

ধামরাইয়ের নরসিংহপুরে আপনার একটি পারিবারিক পরিবেশনা হয়েছিল। পরিবেশনা শেষে একজন অতিথি হিসেবে চাচার স্ত্রী আপনার রান্নার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ভালো হয়নি। জবাবে গৃহকর্ত্রীর পাল্টা মন্তব্য, ‘খিচুড়ি রান্না করে খাইতি।’ ব্যস! দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেল বাগযুদ্ধ। আর সেই বাগযুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তির দায়িত্ব নিলেন চাচা মহোদয়। অভিযোগ, তিনি দুই ভাড়াটে বন্দুকধারী নিয়োগ করে ভাতিজাকে হত্যার আয়োজন করেছেন।

গরুর মাংসে আলু বেশি হলে জারি হবে হত্যার পরোয়ানা কাচ্চিতে আলু না দিলে দাঙ্গা

বাহ! কী অসাধারণ পারিবারিক ঐতিহ্য! বাঙালি পরিবারে এতদিন চাচারা ভাতিজাদের জমিজমা থেকে বঞ্চিত করতেন, এবার দেখছি খিচুড়ির স্বাদ নিয়েও প্রাণ নেওয়ার আয়োজন করছেন। সংজ্ঞা বুঝি হালনাগাদ হয়েছে। খিচুড়ির স্বাদ রক্ত পর্যন্ত প্রসারিত আর রক্তের সম্পর্ক রক্তপাতের লাইসেন্স পর্যন্ত।

তবে চাচা মহোদয়ের রুচির প্রশংসা করতেই হয়। খিচুড়ি ভালো হয়নি— এ অভিযোগের জবাবে তিনি রান্নার লোক বদলাননি, বাবুর্চির বিরুদ্ধে মামলা করেননি, এমনকি পরের দিন ভালো খিচুড়ি রান্নার উদ্যোগও নেননি। সরাসরি ভাড়াটে খুনি! খাদ্যসমালোচনার জবাবে এমন সশস্ত্র প্রতিক্রিয়া আন্তর্জাতিক রন্ধনশিল্পে নতুন নজির হয়ে থাকবে।

এখন থেকে বুঝি বাড়িতে খাওয়ার আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙাতে হবে— ‘খাবারের স্বাদ সম্পর্কে বিরূপ মন্তব্য করিলে প্রাণহানির আশঙ্কা রহিয়াছে।’

তবে একটা প্রশ্ন থেকেই যায়। খিচুড়ি বিস্বাদ হলে সেটি ফেলে দেওয়া যায়, বাবুর্চিকে বদলানো যায়, এমনকি রেসিপিও বাতিল করা যায়। কিন্তু মানুষের জীবন?

চাচা-ভাতিজার এই নতুন আত্মীয়তা আমাদের একটি শিক্ষা দিয়েছে— এ দেশে খিচুড়িতে লবণ কম হলে চলে, কিন্তু প্রতিশোধে গুলি কম পড়লে চলে না!

ইতি

একটি ভীতসন্ত্রস্ত ভাতের থালা

খিচুড়িআগামীর চোখকাচ্চি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’