Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

টাকা যায় মশা যায় না

agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২
শেয়ার করুন:
টাকা যায় মশা যায় না

গ্রাফিকস: আগামীর সময়

মশা অতি ক্ষুদ্র পতঙ্গ হলেও দেশের মানুষের জীবন, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর এর প্রভাব ভয়াবহ। মশার কামড় থেকে বাঁচতে দেশের মানুষকে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়— এটি শুধু একটি অর্থনৈতিক পরিসংখ্যান নয়, বরং মশা নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ব্যর্থতার চিত্র। কয়েল, মশারি, অ্যারোসল, ইলেকট্রিক ব্যাট, ভ্যাপোরাইজার ও মশা প্রতিরোধক ক্রিম কিনতে সাধারণ মানুষকে প্রতি বছর বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে অসুস্থতা, চিকিৎসা ব্যয়, কর্মঘণ্টা নষ্ট এবং প্রিয়জন হারানোর বেদনা।

গতকাল শুক্রবার আগামীর সময়ে প্রকাশিত ‘মশার কামড় থেকে বাঁচতে বছরে ৩ হাজার কোটি টাকা’ প্রতিবেদনটি নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ৫২৪ জনের। অর্থাৎ মশার কামড় থেকে বাঁচতে হাজার হাজার কোটি টাকা খরচ করেও মানুষ নিরাপদ নয়। প্রশ্ন হচ্ছে— এত আয়োজন, এত বাজেট, এত ওষুধ কেনা এবং এত প্রচারের পরও মশার দৌরাত্ম্য কমছে না কেন? রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের পরও যদি নাগরিককে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহি কোথায়?

মশা নিয়ন্ত্রণে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো, এখানে পরিকল্পনার চেয়ে প্রচার বেশি, কার্যকর ব্যবস্থাপনার চেয়ে আনুষ্ঠানিকতা বেশি এবং প্রতিরোধের চেয়ে প্রতিক্রিয়াশীলতা বেশি। মশা বেড়ে গেলে কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়, মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলে অভিযান শুরু হয়, সংবাদমাধ্যমে সমালোচনা বাড়লে ওষুধ ছিটানোর দৃশ্য চোখে পড়ে। কিন্তু মশার বংশবিস্তার ঠেকাতে সারা বছর ধরে ধারাবাহিক কর্মসূচি প্রয়োজন।

শুধু সিটি করপোরেশনকে দায়ী করে দায়িত্ব শেষ করা যাবে না। মশার প্রজননক্ষেত্র তৈরি হয় অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, নালা-নর্দমার অপরিচ্ছন্নতা, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবন, ডাবের খোসা এবং ছাদে জমে থাকা পানিতে। এসব জায়গা নিয়মিত পরিষ্কার না হলে ফগিং করে সাময়িকভাবে কিছু মশা কমানো গেলেও সমস্যার স্থায়ী সমাধান হবে না। মশার লার্ভা ধ্বংসের পরিবর্তে শুধু উড়ন্ত মশা মারার চেষ্টা অনেকটা রোগের মূল কারণ রেখে উপসর্গ দূর করার মতো।

মশা নিয়ন্ত্রণে সফল দেশগুলোর অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। বিশেষ করে সিঙ্গাপুরের মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অনুসরণযোগ্য। দেশটি মশা নিধনকে শুধু কীটনাশক ছিটানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করে না; বরং গবেষণা-প্রযুক্তি, নজরদারি-পরিবেশ ব্যবস্থাপনা, আইন প্রয়োগ এবং জনসম্পৃক্ততার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলেছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি (এনইএ) মশার ঘনত্ব পর্যবেক্ষণে গ্র্যাভিট্র্যাপ প্রযুক্তি ব্যবহার করে। কোথায় মশার ঘনত্ব বাড়ছে, কোথায় ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে, তা শনাক্ত করে আগাম ব্যবস্থা নেওয়া হয়। শুধু রোগী শনাক্ত হওয়ার পর নয়, রোগ ছড়িয়ে পড়ার আগেই সম্ভাব্য প্রজননক্ষেত্র ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

মশা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু ঢাকার দুই সিটি করপোরেশনের নয়। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু এখন আর শুধু রাজধানীর সমস্যা নয়; জেলা-উপজেলা ও গ্রামাঞ্চলেও এর বিস্তার ঘটছে।

রাষ্ট্রের দায়িত্ব শুধু ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থা করা নয়; বরং মানুষ যাতে ডেঙ্গুতে আক্রান্তই না হয়, সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ৩ হাজার কোটি টাকার ব্যয় যদি মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে না পারে, তবে সেই ব্যয়ের হিসাব ও ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনা করতে হবে। মশার কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ নয়, চাই দায়িত্বশীল রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জয়।

টাকামশাপতঙ্গস্বাস্থ্যঅর্থনীতিপ্রভাবভয়াবহডেঙ্গুহাসপাতালসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ