Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

শান্তির সুর বাজুক বিশ্ব জুড়ে

agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:১৬
শেয়ার করুন:
শান্তির সুর বাজুক বিশ্ব জুড়ে

গ্রাফিকস: আগামীর সময়

পৃথিবী মানুষের বসবাসের জন্য, মানুষের স্বপ্ন দেখার জন্য, ভালোবাসা ও সভ্যতা বিকাশের জন্য। পৃথিবী কোনো যুদ্ধের ময়দান নয়, কোনো পরাশক্তির সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মহড়া দেখানোর মঞ্চও নয়, অথচ সভ্যতার বিস্ময়কর অগ্রগতির এই যুগেও মাথার ওপর ঝুলে আছে পারমাণবিক যুদ্ধের ভয়াবহ খড়্গ। বিজ্ঞানের যে আবিষ্কার মানুষের জীবনকে নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ করার কথা, সেই বিজ্ঞানেরই এক ভয়ংকর সৃষ্টি পারমাণবিক অস্ত্র মানবসভ্যতার অস্তিত্বের জন্য বড় হুমকি। এমন বাস্তবতায় চীনের শেনঝেনে বিশ্বের তিন পরাশক্তির নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের একই টেবিলে বসা এবং পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে অভিন্ন অবস্থান ঘোষণা নিঃসন্দেহে শান্তিপ্রিয় বিশ্ববাসীর জন্য আনন্দ ও স্বস্তিদায়ক ঘটনা।

বিশ্বরাজনীতির ইতিহাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। কখনো প্রতিদ্বন্দ্বিতা, অবিশ্বাস, সামরিক উত্তেজনা, আবার কখনো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের সংঘাত— এই তিন শক্তির পারস্পরিক সম্পর্ক বহুবার বিশ্বরাজনীতিকে অস্থির করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের ইতিহাস, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর বিরোধ এবং তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপড়েন আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কারণ।

এই প্রেক্ষাপটে শেনঝেনের বৈঠকটি কেবল তিন রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়; বরং বৈশ্বিক দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ।

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এগুলোর ব্যবহারজনিত ঝুঁকিহ্রাসের প্রয়োজনীয়তা উঠে এসেছে। শি জিনপিংও পরাশক্তিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিনও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় শক্তিগুলোর দায়িত্বের কথা বলেছেন। তাদের পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অভিন্ন উপলব্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। এমন অবস্থানকে আমরা সাধুবাদ ও অভিনন্দন জানাই।

এই ঘোষণার গুরুত্বপূর্ণ দিক হলো— বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তি অন্তত একটি মৌলিক সত্য উপলব্ধি করতে পেরেছে যে, পারমাণবিক যুদ্ধের কোনো বিজয়ী নেই; আছে শুধু ধ্বংস, বিপর্যয়, অনিশ্চয়তা ও মানবিক বিপর্যয়ের দীর্ঘশ্বাস। যুদ্ধের আগুন একবার ছড়িয়ে পড়লে তার উত্তাপ শুধু যুদ্ধরত দেশের সীমানায় আটকে থাকে না; নিরীহ মানুষের জীবন, শিশুর ভবিষ্যৎ, কৃষি-পরিবেশ, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং প্রজন্মের পর প্রজন্মের স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ে। যে পৃথিবীতে মানুষ শান্তিতে বাঁচতে চায়, সেখানে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি কোনোভাবেই কাম্য ও গ্রহণযোগ্য হতে পারে না।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর নেতারা যখন যুদ্ধের পরিবর্তে শান্তির কথা বলেন, তখন সেটি শুধু তাদের নিজের দেশের নাগরিকদের জন্য নয়; বরং পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কারণ, যুদ্ধের সিদ্ধান্ত অনেক সময় রাষ্ট্রপ্রধানদের কক্ষে নেওয়া হলেও যুদ্ধের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। তাই পরাশক্তির নেতাদের মনে রাখতে হবে, তাদের হাতে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নয়; রয়েছে মানবসভ্যতার নিরাপত্তারও বিরাট দায়ভার।

মনে রাখা দরকার, শেষ পর্যন্ত পৃথিবী কোনো একক পরাশক্তির নয়, পৃথিবী সবার। মানুষের বসবাসের যোগ্য গ্রহ একটিই— এই পৃথিবী। এই গ্রহে বেঁচে থাকার অধিকার প্রত্যেক মানুষের সমান। সামরিক আধিপত্যের লড়াইয়ে মানুষের সাজানো পৃথিবী ধ্বংস হয়ে যাক— কেউ চাইবে না। যুদ্ধের দামামা থেমে যাক, অস্ত্রের ঝনঝনানি স্তব্ধ হোক, পৃথিবীর আকাশে শান্তির কপোত ডানা মেলুক নির্ভয়ে নিরন্তর।

শান্তির সুরবাজুকবিশ্ব জুড়েপরাশক্তিপারমাণবিকমানবসভ্যতাবিশ্বরাজনীতিসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী