আদালতের কাঠগড়া থেকে করপোরেট প্রতিষ্ঠানের বোর্ডরুম, শিক্ষকতা থেকে আন্তর্জাতিক অঙ্গন— আইন নিয়ে পড়াশোনা খুলে দিতে পারে ক্যারিয়ারের নানা দুয়ার। জানাচ্ছেন মাহফুজ কায়সার
আইন পড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এই বৈচিত্র্যের কারণে বিভ্রান্ত না হয়ে শুরু থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করা উচিত।
কোথায় পড়বেন: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। প...