Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

সমন্বয়হীনতায় ডুবছেন চাকরিপ্রার্থী তরুণরা

agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:০৪
সমন্বয়হীনতায় ডুবছেন চাকরিপ্রার্থী তরুণরা

দেশে সার্বিক অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও শিক্ষিত তরুণ সমাজের আশানুরূপ কর্মসংস্থান কেন হবে না, সেই প্রশ্নটা এখন জাতির সামনে উপস্থিত। প্রতি বছর দেশের শ্রমবাজারে প্রায় ২০ লাখ নতুন তরুণ-তরুণী চাকরির জন্য যুক্ত হলেও সে তুলনায় বাড়ছে না কর্মসংস্থান। এমন তথ্য উপস্থাপিত হয়েছে রাজধানীতে এক সেমিনারে। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ব্যবসায়িক পরিবেশ বিষয়ে সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে এমন পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে ব্যবসার পরিবেশ না থাকা এবং টেকসই বাণিজ্যনীতির অভাবকে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সাধারণত তারুণ্যের স্বপ্ন থাকে শিক্ষাজীবন শেষে তিনি পরিবার-সমাজ, দেশ-জাতির সেবায় হবেন অংশীজন; হবেন জাতির সম্পদ। ক্ষেত্রবিশেষে দেবেন নেতৃত্ব। যদি আশানুরূপ কর্মসংস্থান না হয়, জাতির সম্পদ না হয়ে কাঁধে বোঝা হয়ে যায়, তবে তা হবে সবার জন্য বেদনাদায়ক।

দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা তরুণ। কিন্তু একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি ও সমাজব্যবস্থা এক অদ্ভুত বৈপরীত্যের মুখোমুখি— একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন, অন্যদিকে দেশীয় করপোরেট ও শিল্প খাতগুলো দক্ষ কর্মীর অভাবে ভুগছে।

চাকরির বাজারের এই যে চাহিদা ও জোগানের অমিল, এর অন্যতম কারণ দক্ষতার অভাব। সহজ কথায়, দেশের শিল্প ও সেবা খাত একজন প্রার্থীর মধ্যে যে ধরনের যোগ্যতা বা দক্ষতা খুঁজছে, আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় উচ্চ ডিগ্রিধারীদের মধ্যে তা পাচ্ছে না। ফলে ডিগ্রি থাকার পরও তরুণরা চাকরি পাচ্ছেন না, আবার প্রতিষ্ঠানগুলোও শূন্যপদ পূরণের জন্য যোগ্য কর্মী পাচ্ছে না। চাকরির বাজারের এ বিশাল শূন্যতা রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। প্রধানত মান্ধাতা আমলের শিক্ষাক্রম।

দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর কারিকুলাম সময়ের চেয়ে অনেক পিছিয়ে। বিশ্ববাজার বা দেশীয় শিল্প খাত এখন ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন বা চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি ব্যবহার করছে, অথচ আমাদের পাঠ্যবইয়ে এখনো কয়েক দশক পুরনো তত্ত্ব পড়ানো হয়। ব্যবহারিক শিক্ষার চেয়ে মুখস্থবিদ্যার প্রতি যেন সবার আগ্রহ বেশি।

উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলো কী পড়াবে, তা ঠিক হয় বাজারের চাহিদার ওপর ভিত্তি করে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এবং শিল্প খাতের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ দেখা যায় না। শিল্পমালিক বা উদ্যোক্তারা কী চান, তা শিক্ষাবিদরা জানেন না; আবার শিক্ষাবিদরা যা তৈরি করছেন, তা শিল্পের কাজে লাগছে না। এ বিপরীতমুখী চিন্তা ও সমন্বয়হীনতার চোরাবালিতে পড়ছে আমাদের তরুণ শিক্ষার্থীদের বড় একটা অংশ।

বৃহৎ তরুণ সমাজের কোনো অংশকে বাইরে রেখে উন্নয়নের সোপানে পা রাখলে সেখানে সাফল্য আশা করা যায় না। পরিতাপের বিষয় হলো, আমাদের উন্নয়ন মডেলে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে নেই। যা আছে, সেগুলো আবার স্বল্পমূল্যের। বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি খাতকে নীতিগত সহায়তা দেওয়ার জন্য অন্য খাত বিকশিত হতে পারেনি। এখানেই রয়েছে বড় একটা ফাঁক। এখন সময় এসেছে ফাঁক পূরণের। পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রের আর্থিক কাঠামোয় আমূল সংস্কার দরকার। অন্যথায় প্রবৃদ্ধি হয়তো বাড়বে, চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে না। সরকারিভাবে নীতি কাঠামোয় সংস্কার করা জরুরি প্রয়োজন।

শিক্ষিত তরুণকর্মসংস্থানশিক্ষাজীবনসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise