বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে ৩৬ শতাংশই বেকার। অর্থাৎ প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জনেরই কোনো কাজ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইএমএফের ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের সেপ্টেম্বর সংস্করণে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আইএমএফ বলছে, এশিয়া জুড়ে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি। বেশি শিক্ষিত তরুণদের মধ্যেই এই হার সর্বোচ্চ।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে দক্ষতা বৃদ্ধির তুলনায় এআই গ্রহণের গ...