Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

ঘরে ঘরে

agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২
শেয়ার করুন:
ঘরে ঘরে

গ্রাফিকস: আগামীর সময়

নারীর জন্য নিরাপদ আশ্রয় যদি নিজের জন্মদাতা পিতা-মাতার ঘর ও স্বামীর সংসারেও না থাকে; তাহলে সমাজের সভ্যতা, মানবিকতা ও ন্যায়বিচারের বড়াই করা কতটা অর্থহীন, তা বলার অপেক্ষা রাখে না। যে নারী জন্মের পর পিতার বাড়িতে বেড়ে ওঠেন, বিয়ের পর স্বামীর সংসারে ঠাঁই নেন, সেই নারীই যদি দুই গুরুত্বপূর্ণ ও নির্ভরশীল আশ্রয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তার নিরাপদ ঠিকানা কোথায়? নারী কি তবে জন্ম থেকেই পরাধীনতার শৃঙ্খলে বন্দি?

গতকাল বুধবার আগামীর সময়ে প্রকাশিত ‘নিজের বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গাতেই অনিরাপদ নারী’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে সমাজের এক ভয়াবহ, নিষ্ঠুর ও অমানবিক বাস্তবতার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি শুধু কয়েকটি নারী নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের পরিসংখ্যান নয়; এটি সমাজ ও দেশের পারিবারিক মূল্যবোধ, পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় সুরক্ষাব্যবস্থার প্রতি একগুচ্ছ প্রশ্নবাণও।

প্রতিবেদনে কজন নারীর স্বজনদের মাধ্যমে করুণ পরিণতির কাহিনিসহ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গত পাঁচ বছর দশ মাসে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩ হাজার ৮৮টি। এসব ঘটনায় ১ হাজার ৭৮৯ নারী নিহত হয়েছেন। অর্থাৎ নথিভুক্ত পারিবারিক সহিংসতার প্রায় ৫৮ শতাংশই শেষ হয়েছে হত্যাকাণ্ডে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পারিবারিক সহিংসতার ৩৭৯টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নিহত হয়েছেন ২২৪ নারী।

এ পরিসংখ্যানের প্রতিটি সংখ্যা একেকটি পরিবারের কান্না, একেকটি সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, মায়ের অপূর্ণ স্বপ্ন এবং নারীর হারিয়ে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। অথচ এসব ঘটনা ঘটে তথাকথিত নিরাপদ পারিবারিক পরিসরের ভেতরে। যে ঘরকে আমরা শান্তির নীড় বলি, সে ঘরই কখনো কখনো নারীর জন্য নির্যাতনের কারাগারে পরিণত হচ্ছে।

নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ পুরুষতান্ত্রিক আধিপত্যবাদী মানসিকতা। কিছু পুরুষ নারীকে তার করতলগত বশ্যতা স্বীকারকারী প্রাণী ভাবে। যৌতুকের নামে নারীর ওপর নির্যাতন আরও একটি জঘন্য সামাজিক ব্যাধি। বিয়ের সময় উপহার, আসবাবপত্র কিংবা অর্থের দাবি করে একটি মেয়েকে এবং তার পরিবারকে আর্থিক চাপে ফেলা কোনো সভ্য সমাজে চলতে পারে না। বিয়েকে যদি অর্থ উপার্জনের উৎসে পরিণত করা হয়, তাহলে সেই সংসারে ভালোবাসা ও মানবিকতার জায়গা কোথায়? যৌতুক দাবি করা

নারী নির্যাতন প্রসঙ্গে সাধারণত শ্বশুরবাড়ির ভূমিকা বেশি আলোচিত। কিন্তু আগামীর সময়ের প্রতিবেদন দেখিয়েছে, বাবার বাড়িও অনেক নারীর জন্য নিরাপদ নয়। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার, জমিজমা, অর্থ কিংবা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজের ভাই ও পরিবারের সদস্যদের হাতেও নারীরা নির্যাতিত হচ্ছেন।

নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বিচারহীনতা। পারিবারিক সহিংসতার ৫৬ শতাংশ ঘটনায় মামলা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা করা হলেও পরে পারিবারিক সমঝোতার নামে তা প্রত্যাহার কিংবা নিষ্পত্তির চেষ্টা চলে।

নারীর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, তার মৌলিক অধিকার। নারী নিজের অধিকার ও আত্মমর্যাদার শক্তিতে বাঁচবেন এটাই আমাদের প্রত্যাশা। গোটা দেশই হবে তার নিরাপদ আবাসভূমি। নারী মুক্তির প্রকৃত সাফল্য সেদিনই আসবে, যেদিন একজন নারী নির্ভয়ে বলতে পারবেন— এ দেশ-সমাজ, ঘরও আমার; এখানে আমার বেঁচে থাকার অধিকার কারও দয়া-অনুগ্রহের ওপর নির্ভরশীল নয়।

 

ঘরে ঘরেনিরাপদ আশ্রয়অনিরাপদনারীমানবিকতাঅর্থহীনপরাধীনতার শৃঙ্খলসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    তাদের
    ৬৬
    শতাংশ
    স্বামীর
    হাতে
    ,
    ১৭
    শতাংশ
    শ্বশুরবাড়ির
    লোকজনের
    হাতে
    এবং
    ২০
    শতাংশ
    বাবার
    বাড়ির
    সদস্যদের
    হাতে
    নিহত
    হয়েছেন।
    আরও
    উদ্বেগজনক
    হলো
    ,
    পারিবারিক
    সহিংসতার
    ৫৬
    শতাংশ
    ঘটনায়
    কোনো
    মামলা
    হয়নি।
    যেমন
    অপরাধ
    ,
    তেমনি
    যৌতুকের
    জন্য
    নির্যাতন
    করা
    আরও
    ভয়াবহ
    অপরাধ।
    এসব
    অপরাধের
    বিরুদ্ধে
    সামাজিক
    ও
    রাষ্ট্রীয়
    প্রতিরোধ
    হতে
    হবে
    আপসহীন।