রকসংগীতপ্রেমীদের জন্য বড় আয়োজন হতে যাচ্ছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ঢাকা’। একই মঞ্চে পারফর্ম করবে দেশের আটটি জনপ্রিয় ব্যান্ড— অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ ও রকসল্ট।
আগামী ১০ জুলাই ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এই কনসার্টে অর্থহীন ও আর্টসেলের নতুন লাইনআপ পারফর্ম করবে। ব্যান্ডটিতে ফিরে এসেছেন পুরনো সদস্য ও গিটারিস্ট শিশির আহমেদ। একই সঙ্গে নতুন সদস্য হিসেবে আদনান আতিক কি...