Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

শিক্ষার্থীকে হতে হবে বিনয়ী

আরাফাত শাহীন
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১
শিক্ষার্থীকে হতে হবে বিনয়ী

শিক্ষাপ্রতিষ্ঠান বলতেই আমাদের চেতনায় ভেসে ওঠে স্মৃতিময় দিনগুলোর কথা। শৈশবে শিক্ষকের স্নেহ ও শাসনের মধ্য দিয়ে যে সুদৃঢ় নিয়মানুবর্তিতা আমরা লাভ করেছি, তা-ই আমাদের জীবন গঠনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। অথচ দেশের শিক্ষাব্যবস্থায় চিন্তাভাবনাহীন সিলেবাস চাপিয়ে দেওয়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরে বজায় থাকায় শিক্ষক ও শিক্ষার্থী— উভয়ের জন্যই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা যেন ক্রমে পিছিয়ে পড়ছি।

অতীতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পরম শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান ছিল। শিক্ষকমণ্ডলী ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক ও নিবেদিতপ্রাণ। কিন্তু বর্তমানে সে সুসম্পর্ক যেন মরীচিকায় পরিণত হয়েছে। একদিকে শিক্ষার্থীর হাতে শিক্ষকের লাঞ্ছিত হওয়া, অন্যদিকে শিক্ষকের কাছে শিক্ষার্থীর অনিরাপত্তা ও নিপীড়নের শিকার হওয়ার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করে। বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোর নেতিবাচক ঘটনা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

আগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের অফুরন্ত সুযোগ ছিল। ফলে পড়া না পারলে শাস্তির ভয় থাকা সত্ত্বেও স্কুল কখনো আতঙ্কের কারণ ছিল না। কিন্তু এখন কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে ভারী বইয়ের বোঝা ও পড়াশোনার তীব্র চাপ শিক্ষাপ্রতিষ্ঠানকে আনন্দহীন করে তুলছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী— এই তিনের পারস্পরিক মেলবন্ধনেই শিক্ষার মূল ভিত্তি। শিক্ষককে হতে হবে আন্তরিক অভিভাবক ও সঠিক পরিচর্যাকারী আর শিক্ষার্থীকেও হতে হবে বিনয়ী ও শ্রদ্ধাভাজন। প্রতিষ্ঠান ও শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর মানসিক দূরত্ব দূর করে পারস্পরিক সৌহার্দ্য পুনর্দখল করাই এখন সময়ের দাবি।

লেখক: সহকারী কাস্টোডিয়ান, রবীন্দ্র স্মৃতি জাদুঘর, খুলনা

শিক্ষার্থীশিক্ষাপ্রতিষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে