একটি বিদ্যালয়ের সাফল্য শুধু পরীক্ষার ফলের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতিত্ব কেবল কতজন জিপিএ ৫ পেল, কতজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো— এ হিসাবের মধ্যেই আটকে থাকতে পারে না। আর শিক্ষার্থীরা কতটুকু শিক্ষিত হলো, সেটি শুধু
তার
মার্কশিটে দৃশ্যমান হয় না; দৃশ্যমান হয় মানুষের সঙ্গে তার আচরণে, মূল্যবোধে, বিবেকবোধে এবং দায়িত্বশীলতায়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার্থী তৈরি করলে চলবে না, তৈরি করতে হবে মানুষ। শুধু ভালো ফল নয়, শেখাবে ভালো হওয়ার পথ।
একজন শিক্ষার্থী হয়তো পরীক্ষায় খুব ভালো ফল কর...