Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় কলাম

আবর্জনার স্তূপেই বাড়ছে আরশোলার দল

অর্ক ভাদুড়ি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২২
আবর্জনার স্তূপেই বাড়ছে আরশোলার দল

দুনিয়ার আরশোলা এক হও! গত ৯৬ ঘণ্টা কার্যত এমনই অকথিত স্লোগানে আচ্ছন্ন থেকেছে ভারতের ইন্টারনেট-দুনিয়া। লাখ লাখ মানুষ নাম লিখিয়েছেন সদ্যগঠিত ‘আরশোলাদের দল’ ককরোচ জনতা পার্টিতে। ঘণ্টায় ঘণ্টায় ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার বেড়েছে তাদের। প্রথমে আম আদমি পার্টি, তারপর বিজেপি এবং কংগ্রেসকে ছাপিয়ে তারা হয়ে উঠেছে ইনস্টায় দেশের বৃহত্তম দল। নিছকই স্যাটায়ার পেজ যে, এমন থরথরিকম্প সৃষ্টি করবে, কে ভেবেছিল!

আরশোলারা এলো কোথা থেকে?

সম্প্রতি ভারতের শীর্ষ আদালতে একটি শুনানি চলাকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার তরুণ-তরুণীদের আরশোলার সঙ্গে তুলনা করেন। সঙ্গে আরও যোগ করেন, এ বেকারের দলের কেউ স্বাধীন গণমাধ্যমে, কেউ সমাজমাধ্যমে, কেউ তথ্য অধিকার আইনের সাহায্যে নানা উপদ্রব করেন। ব্যবস্থাকে (সিস্টেম) আক্রমণ করাই তাদের লক্ষ্য।

প্রধান বিচারপতির এহেন বক্তব্য অনলাইনে সক্রিয় ভারতীয় যুবসমাজে আকস্মিক তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় ছাত্র অভিজিৎ দিপকে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সব আরশোলা একসঙ্গে জুটলে কী হবে?’

এরপর তিনি এক্স এবং ইনস্টাগ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি নামে একটি অ্যাকাউন্ট খোলেন। একই নামে ওয়েবসাইটও তৈরি করেন। তিন দিনের মধ্যে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা বিজেপির ফলোয়ার সংখ্যাকে ছাপিয়ে যায়! এক সপ্তাহের মধ্যে তা দাঁড়ায় দেড় কোটিতে। অবিশ্বাস্য ঘটনা! আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘ওদের (শাসক দলের) জানা উচিত যে, আরশোলারা নোংরা জায়গায়ই বংশবিস্তার করে, আর আজকের ভারত ঠিক তেমনই নোংরা।’

আরশোলা হওয়ার শর্ত কী কী? বেকার হতে হবে, অলস হতে হবে। দিনে অন্তত ১১ ঘণ্টা অনলাইনে পেশাদারি দক্ষতায় ঘ্যানঘ্যান করতে-পারতে হবে। এ চারটির মধ্যে অন্তত একটি শর্ত পূরণ করলেই যোগ দেওয়া যাবে আরশোলাদের পার্টিতে। চার দিনের মধ্যে চার লাখ মানুষ অনলাইন ফরম ফিলআপ করে পার্টির প্রতীকী সদস্যপদ নেন, যার মধ্যে ৭০ শতাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী।

মোবাইল, ল্যাপটপের পর্দা এবং রাজপথের দূরত্ব বিরাট। আরশোলাদের পক্ষে এখনই সেই দূরত্ব অতিক্রম করা কঠিন

ওয়েবসাইটেই আরশোলা পার্টির পাঁচ দফা দাবিপত্র ঝুলিয়ে দেওয়া হয়— কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যসভার সদস্যপদ পাবেন না, প্রতিটি নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে, লোকসভায় ৫০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে, আদানি আম্বানির প্রভাব থেকে মুক্ত করে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং লোকসভা বা বিধানসভার কোনো নির্বাসিত সদস্য এক দল ছেড়ে আরেক দলে যোগ দিলে পরবর্তী ২০ বছরের জন্য নির্বাচনে লড়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে।

প্রশ্নপত্র ফাঁস হয়ে ২০২৬ এনইইটি পরীক্ষা বাতিল হওয়ার দায় নিয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় সিজেপির তরফে। অভিজিৎ অভিযোগ করেন, সিজেপির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হচ্ছে। বিজেপির তরফে বলা হয়, অভিজিৎ যেহেতু অতীতে (২০২৩ পর্যন্ত) আম আদমি পার্টির সদস্য ছিলেন, তাই তার উদ্দেশ্য পরিষ্কার নয়। বর্তমানে আরশোলা পার্টির ওয়েবসাইট খুলছে না। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে। অভিজিৎ অভিযোগ করেছেন, সরকার স্বৈরাচারী একনায়কতন্ত্রী পদক্ষেপ নিচ্ছে।

সিজেপির আবির্ভাব যে প্রশ্নটি সামনে এনেছে তা হলো, প্রতিবেশী শ্রীলঙ্কা-বাংলাদেশ-নেপালের পথ ধরে এবার কি ভারতের জেন-জি প্রজন্মও অভ্যুত্থানের পথে হাঁটতে পারে? পড়শি দেশগুলোতে জেন-জির ক্ষোভ সংঘবদ্ধ হয়েছিল প্রশাসনিক অর্থনৈতিক কারণ ঘিরেই। সেদিক দিয়ে সিজেপির চরিত্রও একই রকম বলে ধারণা করা যেতে পারে। আরশোলা পার্টি কী বলছে এবং কী বলছে না, সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। তাদের ইশতেহার সাম্প্রদায়িক বিদ্বেষের প্রসঙ্গ তুলছে না। এড়িয়ে যাচ্ছে ঘৃণার রাজনীতি, জাতপাত, নারী নিরাপত্তার অভাব বা জমি-জঙ্গল-আদিবাসীদের ওপর বিজেপি সরকারের বিপুল আক্রমণের কথাও।

সিজেপির আবির্ভাব তরুণ প্রজন্মের ক্ষোভপ্রসূত। তার ক্ষোভ অবশ্যই একটি দক্ষিণপন্থী ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু সেই ক্ষোভের উৎসও দক্ষিণপন্থারই দেওয়া কিছু অপূর্ণ প্রতিশ্রুতি। তার শ্রেণিচরিত্র অন্তত দক্ষিণপন্থার সঙ্গে সাংঘর্ষিক নয়।

জেন-জিরা এখন ভারতের জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি। স্কুলছুটদের তুলনায় স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৯ গুণ। সরকারের প্রতি ক্ষোভের কারণের অভাব নেই। কিন্তু শ্রীলঙ্কা-বাংলাদেশ- নেপালের জেন-জির মতো করে রাস্তায় নামার ডাক দেয়নি সিজেপি। সংসদীয় গণতন্ত্রকে ব্যঙ্গ করে একটি ডিজিটাল পার্টি ও ইশতেহার বানিয়ে আলোড়ন ফেলেছে মাত্র। তাৎক্ষণিকভাবে দেশের যুবসমাজের দৃষ্টি আকর্ষণ করলেও বৃহত্তর কোনো পদক্ষেপের ইঙ্গিত কি সত্যিই দিচ্ছে ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ বলে নিজেকে অভিহিত করা আরশোলা পার্টি? নাকি এটি শুধুই কয়েকটি ভাইরাল ডিজিটাল কনটেন্টের সমাহার? আন্না হাজারের আন্দোলন বা ইন্ডিয়া অ্যাগেনস্ট করাপশনের মতো কোনো আন্দোলন কি জন্ম দেবে আরশোলার দল? এখন পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা নেই। মোবাইল, ল্যাপটপের পর্দা এবং রাজপথের দূরত্ব বিরাট। আরশোলাদের পক্ষে এখনই সেই দূরত্ব অতিক্রম করা কঠিন।

দক্ষিণপন্থা সব দেশেই যা করে- অভিবাসী, উদ্বাস্তু, শরণার্থীদের অলস আর পরজীবী বলে দাগিয়ে দেওয়ার রাজনীতি। তারপরই অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি আর মূল্যবৃদ্ধির ভারে জর্জরিত মধ্যবিত্ত আয়করদাতা নাগরিককে সেই আপাত অলস এবং বেকার নাগরিক/বেনাগরিকের প্রতি ঘৃণাজীবী করে তোলার রাজনীতি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই সংখ্যালঘুদের বিরুদ্ধে উইপোকা, ছারপোকার মতো ভারতকে কুরে কুরে খাওয়ার অভিযোগ তুলেছিলেন। প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে দেশের যুবসমাজের প্রতিও একই মনোভাব ফুটে উঠল। আরশোলার দল সেই অপমানকেই নিজেদের অভিজ্ঞান করে তুলল।

তবে আরশোলা পার্টির আবির্ভাব কেবল বিজেপিকে বিদ্রূপ করছে ভাবলে হয়তো ভুল হবে। বিষয়টি এমনভাবে পড়া যেতে পারে যে, দেশের কোনো রাজনৈতিক দলই যুবকদের ব্যাপারে ভাবিত নয় বলেই বিজেপির জবাবে সিজেপির বিদ্রূপ প্রয়োজন। ভাবা যেতে পারে, চিরাচরিত ধারার পার্টি-রাজনীতির পরিবর্তে সামাজিক অপমানের চাদর গায়ে জড়িয়ে রাজনৈতিক পরিচয়ের দাবিই যুব সম্প্রদায়ের সমর্থন পেতে অধিক উপযোগী কি না।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি তিক্তবিরক্ত বৃহৎসংখ্যক মানুষ— বিশেষত যুব সম্প্রদায় বিকল্প শক্তির সন্ধানে হয়তো রয়েছে। কিন্তু সেই শক্তির ভাষা কী হবে? রাজনৈতিক দলকে জায়গা করতে হয় মানুষের চিন্তায়। সীমিত মনোযোগ আর নিত্যনতুন কনটেন্টের যুগে মনোযোগের বাজার ধরে রাখার প্রতিযোগিতায় শামিল সব রাজনৈতিক দলও। কিন্তু জেন-জির ভাষা-ভাবনা-সংকটের সঙ্গে পাল্লা দিয়ে চিরাচরিত ধারার রাজনৈতিক দলগুলোর ভোকাবুলারি প্রসারিত হতে পারছে কি? বরং মিটিং-মিছিল-স্লোগানের দিন পেরিয়ে আজকের যুব সম্প্রদায়ের রাজনৈতিক চিন্তার প্রতিনিয়ত প্রতিফলন ঘটছে পলিটিক্যাল স্যাটায়ার, মিম, প্যারোডি, কমেডি রিলের মাধ্যমে। কুনাল কামরা, ভারুন গ্রোভার, সামদিশ ভাটিয়া, ভির দাস প্রমুখ কমেডিয়ানদের বিপুল জনপ্রিয়তাও সে কথাই বলে। আরশোলা পার্টির আবির্ভাব হয়তো এটুকুই বলছে যে, আরশোলারা আর চুপচাপ পুড়ে যেতে চায় না। আর সে কারণেই ক্রমাগত গলা চেপে ধরতে চাওয়া রাষ্ট্রীয় ব্যবস্থার হিয়ারার্কির বিপরীতে আপাতত সমাজমাধ্যমের উন্মুক্ত আনুভূমিক ক্ষেত্র তাদের বেশি পছন্দ।

আরশোলা জনতা পার্টির আবির্ভাব কতদূর ইঙ্গিতবহ, তা বুঝতে হলে আসল যে প্রশ্নটা করা দরকার সেটা হলো— ভারতের মতো বিশাল, বহুধা-বিভক্ত এবং শক্তিশালী গণতন্ত্রের দেশে তেমন ব্যাপক গণআন্দোলনের উপযুক্ত জমি কি আদৌ প্রস্তুত হয়েছে? গণআন্দোলনের উপযুক্ত জমি প্রস্তুত হওয়ার জন্য যা লাগে তা হলো— প্রচলিত ব্যবস্থার প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থা।

যতদিন জঞ্জাল থাকবে, আরশোলারা বারবার ফিরে আসবেই। তবে দুর্বল ডানায় ভর করে এখনই তাদের পক্ষে বহুদূর ওড়া কঠিন।

 

লেখক: ‘দ্য ইন্টারন্যাশনাল’ পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, কলাম লেখক

আবর্জনাসম্পাদকীয়ককরোচ জনতা পার্টিআরশোলার দল
    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    আবাসিক মাদরাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদরাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ২৫ মে ২০২৬, ০০:০৫

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

    ২৫ মে ২০২৬, ০১:১৭

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ২৪ মে ২০২৬, ২২:২২

    advertiseadvertise