Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

গণতন্ত্রের গভীরতর সমস্যা উন্মোচিত করেছে বাংলাদেশ

নিউ ইয়র্ক টাইমস
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭
শেয়ার করুন:
গণতন্ত্রের গভীরতর সমস্যা উন্মোচিত করেছে বাংলাদেশ

ফাইল ছবি

দেড় বছর আগে মনে হচ্ছিল, বাংলাদেশ হয়তো বিশ্বজুড়ে গণতন্ত্রের পশ্চাদপসরণের প্রবণতাকে অতিক্রম করতে যাচ্ছে।


২০২৪ সালের ৫ আগস্ট অর্থনৈতিকভাবে হতাশ তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া গণবিক্ষোভ শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটায়। এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া এবং ভয়ভীতির শাসনের পর এই পরিবর্তন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই আশা জাগায় যে, নাগরিকরা চাইলে কর্তৃত্ববাদী শাসনকে উৎখাত করে নতুন সূচনা করতে পারে।


কিন্তু বৃহস্পতিবার হতে যাওয়া সংসদ নির্বাচন, যা দেশটির রাজনৈতিক রূপান্তরের প্রথম পরীক্ষা, সেই আশাকে ম্লান করে দিয়েছে।


হাসিনার অপসারণের পর দেশজুড়ে সহিংসতা, ধর্মঘট, অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়। এতে স্পষ্ট হয় যে—যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল ও পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে, তখন গণতন্ত্র পুনর্গঠন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। বাংলাদেশ এখন তার একটি উদাহরণ।


নব্বইয়ের দশক থেকে দেশের রাজনীতি মূলত শেখ হাসিনা ও খালেদা জিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। মতাদর্শগত পার্থক্য খুব বেশি না থাকলেও দুই দল বছরের পর বছর তীব্র প্রতিযোগিতা করেছে। আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তুলনামূলক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতো। কিন্তু ২০১১ সালে শেখ হাসিনা সেই ব্যবস্থা বাতিল করেন, যার ফলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এরপর প্রশাসন, পুলিশ ও আদালতকে বিরোধীদের দমনে ব্যবহার করা হয়।


২০২৪ সালের আন্দোলনের পর মানুষ আশা করেছিল স্থিতিশীলতা ও জবাবদিহিতা ফিরে আসবে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় শুরুতে আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু তিনি একটি ভাঙা ও রাজনৈতিকভাবে বিভক্ত রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছেন। প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। একই সঙ্গে মূল্যস্ফীতি, দুর্বল মজুরি বৃদ্ধি ও অর্থনৈতিক চাপ জনগণের ওপর বোঝা হয়ে আছে।


নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ—সহিংসতা, ভোট কেনাবেচার অভিযোগ এবং আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে জটিল করেছে। বিএনপি এগিয়ে থাকলেও দীর্ঘদিন সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা দলীয় দ্বন্দ্বের চেয়ে আইনশৃঙ্খলা, চাকরি, শিক্ষা ও সুশাসনের মতো বাস্তব ইস্যুতে বেশি আগ্রহী। যারা মোট ভোটারের ৪৩ শতাংশ।


এদিকে ইসলামপন্থী শক্তিগুলোও প্রভাব বাড়াচ্ছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল রাজনৈতিক শূন্যতার সুযোগ নিচ্ছে। যদিও জামায়াত তুলনামূলকভাবে মধ্যপন্থি, কিছু উগ্র গোষ্ঠী নারীদের কঠোর শালীনতা বিধান, ধর্মনিন্দার জন্য মৃত্যুদণ্ড এমনকি খেলাফত প্রতিষ্ঠার দাবিও তুলছে।


বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে। নতুন জাতীয় সনদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে। কিন্তু এসব বাস্তবায়ন কঠিন, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে যথেষ্ট মতভেদ ।


অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জলবায়ু সংকট এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতিকে জটিল করেছে।


বাংলাদেশের অভিজ্ঞতা দেখায়—স্বৈরশাসককে উৎখাত করা সম্ভব, কিন্তু দুর্বল ও পক্ষপাতদুষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মেরামত করা আরও কঠিন। এই শিক্ষা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বজুড়েই প্রযোজ্য।


ভারতশেখ হাসিনাগণঅভ্যুত্থানজুলাইগণতন্ত্রসরকার পতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’