Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা

গ্রেপ্তার কে এই আবুঘারবিয়া

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২২:৩৮
গ্রেপ্তার কে এই আবুঘারবিয়া

গ্রেপ্তার লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়া

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় (ইউএসএফ)। বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি খুনের শিকার। লিমনের দেহের অংশ খুঁজে পেলেও বৃষ্টির দেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবর প্রকাশের পর হিশাম আবুঘারবিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এখন আলোচনার কেন্দ্রে।

হিশাম আবুঘারবিয়া নিহত জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন। লিমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

নিউজউইক জানিয়েছে, হিশাম আবুঘারবিয়া মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে একাধিকবার সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।

হিলসবোরো কাউন্টি আদালতের নথি অনুযায়ী, হিশাম আগে থেকেই অপরাধপ্রবণ ছিলেন। ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শারীরিক আঘাত এবং একটি জনশূন্য বাড়িতে চুরির অভিযোগ আনা হয়েছিল। যদিও তখন সেগুলো লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু তার পরিবারের সদস্যরা তার আচরণ নিয়ে আগে থেকেই শঙ্কিত ছিলেন।


আরও পড়ুন

বিয়ের কথাবার্তা চলছিল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টির

২৫ এপ্রিল ২০২৬


তার সহিংস আচরণের কারণে পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে দুটি পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা বা ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাংশনের আবেদন করেছিলেন। আদালত তার মধ্যে একটি আবেদন মঞ্জুরও করেছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে।

শুক্রবার লিমনের দেহের অংশ উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই হিশামের বাড়ি থেকে একটি জরুরি ফোন পায় পুলিশ। সেখানে গিয়ে সোয়াত টিমের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই শিক্ষার্থীর ঘটনাটি আসলে একটি ‘ডাবল মার্ডার’ বা জোড়া খুনের মামলা। ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ার বিরুদ্ধে লিমন ও বৃষ্টিকে 

পরিকল্পিতভাবে হত্যার দায়ে দুই দফা ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’ অভিযোগ আনা হয়েছে। স্টেট অ্যাটর্নি অফিসে পেশ করা প্রমাণের ভিত্তিতে আনা হয় এ অভিযোগ।

পুলিশ নিশ্চিত করেছে, শুক্রবার সকালে (স্থানীয় সময়) টাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর পাওয়া যায় লিমনের মরদেহ। তবে বৃষ্টি এখনো নিখোঁজ। শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী দল ব্রিজের আশপাশের এলাকায় বৃষ্টির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আবুঘারবিয়ার বিরুদ্ধে হত্যা ছাড়াও তথ্য-প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা, মরদেহ সরানো, মৃত্যু সংবাদ গোপন করা এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ক্যাম্পাস এলাকার কাছে একটি বাসায় পারিবারিক সহিংসতার অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রথমবার আবুঘারবিয়ার মুখোমুখি হন তারা। পুলিশ দেখতে পায়, নিজেকে একটি ঘরের ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন তিনি। পরে ঘটনাস্থলে সোয়াত টিম এলে আত্মসমর্পণ করেন আবুঘারবিয়া।

তবে দুই বাংলাদেশিকে কীভাবে হত্যা করা হয়েছে বা হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ— এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তদন্তকারীরা। তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট তথ্যগুলো আপাতত গোপন রেখেছেন তারা।

বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী। ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে তাকে ইউএসএফ টাম্পা ক্যাম্পাসের এনইএস ভবনের সামনে শেষবার দেখা গিয়েছিল। ১৭ এপ্রিল বিকালে তাদের এক পারিবারিক বন্ধু লিমন বা বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন।

বৃষ্টিকে খোঁজার জন্য এখনো চলছে তল্লাশি। অন্যদিকে, মামলার কার্যক্রম শুরু হলে আবুঘারবিয়াকে আদালতের মুখোমুখি করা হবে। বৃষ্টির নিখোঁজ হওয়াসংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রখুনবিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise