মাসব্যাপী যুক্তরাষ্ট্র সফরে ইমরান, কনা ও ঝিলিক

ছবি: আগামীর সময়
মাসব্যাপী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন শিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিক। সফরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে সংগীত পরিবেশন করবেন তারা।
আগামী ৩ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে ‘মিউজিক্যাল নাইট’ আয়োজন করেছে ‘বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ’।
এ উপলক্ষে আজ বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইমরান, কনা ও ঝিলিক কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে ঝিলিক জানান, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে তারা সংগীত পরিবেশন করবেন।
তিন শিল্পী ছাড়াও আয়োজকদের মধ্যে ছিলেন জাহিদ আলম, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএস’র নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ। স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।





