Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

কুয়েতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, বাড়েনি প্রবাসীদের বেতন

  • পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা
লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
কুয়েতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, বাড়েনি প্রবাসীদের বেতন

সংগৃহীত ছবি

কুয়েতে বাড়ছে বাসাভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ও সরকারি বিভিন্ন সেবার খরচ। কিন্তু সেই তুলনায় বাড়েনি প্রবাসী শ্রমিকদের বেতন। ফলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন লাখো প্রবাসী। নিজের থাকা-খাওয়ার খরচ মেটানোর পর দেশে পরিবারের জন্য টাকা পাঠানোও কঠিন হয়ে পড়েছে তাদের। সীমিত আয়ের সঙ্গে বাড়তি খরচের চাপ সামলাতে গিয়ে অনেকেই পড়ছেন ঋণের বোঝায়। পরিবারকে ভালো রাখার স্বপ্ন নিয়ে কুয়েতে পাড়ি জমালেও এখন প্রবাসীদের দিন কাটছে

কুয়েতশ্রমিকবাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    চরম অনিশ্চয়তা
    ও
    আর্থিক
    দুশ্চিন্তায়
    ।

    মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাসস্থান, চিকিৎসা, বিভিন্ন সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অথচ সাধারণ প্রবাসী শ্রমিকদের বেতন রয়ে গেছে আগের জায়গায়। একসময় তুলনামূলক কম খরচে জীবন চালানো গেলেও এখন নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জন্য দেশটিতে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।

    বর্তমান বাজারদর অনুযায়ী, বাসস্থান ও অন্যান্য খরচ বাদ দিয়েই একজন ব্যক্তির সাধারণ জীবনযাত্রার মাসিক ব্যয় প্রায় ২৩৯ কুয়েতি দিনার বা তার বেশি। বেড়েছে নিত্যপণ্যের দামও। আগে সপ্তাহে ১৫ থেকে ২০ কুয়েতি দিনারে মুদি বাজার করা গেলেও এখন খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ দিনার বা তার বেশি। চাল, ডাল, তেল, মাছসহ প্রায় সব ধরনের খাবারের দাম বাড়ায় দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন প্রবাসীরা।


    আরও পড়ুন

    কুয়েতে স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

    ০৪ নভেম্বর ২০২৬


    অন্যদিকে, কুয়েতের বেসরকারি খাতে সর্বনিম্ন মূল মজুরি এখনো ৭৫ কুয়েতি দিনারে আটকে রয়েছে। বর্তমান বাজারদরের সঙ্গে এই বেতনের কোনো সামঞ্জস্য নেই। বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের শ্রমিকেরা এ কারণে আর্থিক সংকটে পড়েছেন। নিজের থাকা-খাওয়ার খরচ মেটানোর পর দেশে থাকা বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানের জন্য টাকা পাঠানো কঠিন হয়ে যাচ্ছে। ফলে একদিকে নিজের জীবনযাত্রার ব্যয়, অন্যদিকে পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক চাপেও ভুগছেন অনেকে।

    এর সঙ্গে যুক্ত হয়েছে আবাসিক অনুমতিপত্র (আকামা), স্বাস্থ্যবিমা ও পরিবারের সদস্যদের স্পনসর করার খরচ। আকামা নবায়ন ফি ২০ কুয়েতি দিনার, স্বাস্থ্যবিমা ফি ১০০ দিনার এবং নির্ভরশীল সদস্য বা বাবা-মাকে স্পনসর করার বার্ষিক ফি ৩০০ দিনার পর্যন্ত হওয়ায় সীমিত আয়ের কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বাসাভাড়া, চিকিৎসা ও সরকারি বিভিন্ন ফি মেটাতে গিয়ে অনেককে ঋণ করতে হচ্ছে।

    কুয়েতে আট বছর ধরে বসবাস করছেন কুমিল্লার আব্দুল হাই। নিজের আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি জানান, কোম্পানি থেকে মাসে ৮০ দিনার বেতন পান তিনি। অথচ এখন কয়েকজনের সঙ্গে একটি ছোট ঘর ভাগাভাগি করে থাকতেও আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ হচ্ছে।

    আব্দুল হাই বলেন, ‘বাজারে গেলে ১০ দিনার দিয়েও সপ্তাহের বাজার করা যায় না। চাল, ডাল, তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে ঠিকমতো খেয়ে বেঁচে থাকাই কঠিন। মাস শেষে দেশে যে টাকা পাঠাব, তার কোনো উপায় থাকে না। অথচ বাড়ির মানুষ পথ চেয়ে বসে থাকে। এই দুশ্চিন্তায় রাতে ঘুমাতেও পারি না।’

    আরও পড়ুন

    ‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’ কুয়েতগামীদের রক্ত চুষছে মেডিকেল সিন্ডকেট

    ০৩ নভেম্বর ২০২৬

    একটি পরিচ্ছন্নতাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতে আসা নোয়াখালীর আব্দুল কুদ্দুসও একই সংকটের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের মূল বেতন মাত্র ৭৫ দিনার। আগে অতিরিক্ত সময় কাজ করে কিছু বাড়তি টাকা আয় করা যেত, এখন সেই সুযোগও কমে গেছে। এদিকে আকামা নবায়ন ও স্বাস্থ্যবিমার খরচ দিন দিন বাড়ছে। অসুস্থ হলে সরকারি হাসপাতালেও এখন বাড়তি ফি দিতে হয়। বেতন এক টাকাও বাড়েনি, কিন্তু সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। আমরা এখানে শুধু টিকে থাকার লড়াই করছি। পরিবারকে সুখে রাখার যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, তা এখন ফিকে হয়ে গেছে।’

    এদিকে শ্রমিকদের বেতন পরিশোধে নিয়োগকর্তাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কুয়েতের শ্রম ও জনশক্তি কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বিধিমালা অনুযায়ী, কোনো নিয়োগকর্তা কর্মীদের বেতন কাটতে পারবেন না। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ব্যাংক হিসাবে নির্ধারিত কুয়েতি দিনারে বেতন পরিশোধ করতে হবে। এ নিয়ম বাস্তবায়নে নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

    তবে বেতন পরিশোধে নিয়মকানুন কঠোর হলেও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের ব্যবধান কমছে না। ফলে বাড়তি খরচের চাপে প্রবাসীদের দুর্ভোগ থেকেই যাচ্ছে। নিজের জীবন চালানো এবং দেশে পরিবারের ভরণপোষণ নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাদের।