Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জুলাই জাদুঘরে ভিড়, টিকিটের দাম নিয়ে ক্ষোভ

  • ‘৫০ টাকা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি’
কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৮:২১
জুলাই জাদুঘরে ভিড়, টিকিটের দাম নিয়ে ক্ষোভ

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর শেরেবাংলা নগরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই টিকিটের মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্যকে ‘বেশি’ বলে মন্তব্য করেছেন তারা। অনেকের দাবি, অন্তত উদ্বোধনের পর প্রথম কয়েকদিন বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মধ্যেও জাদুঘরের সামনে ছিল দর্শনার্থীদের ভিড়। প্রবল বৃষ্টির কারণে অনেকে কিছু সময় বাইরে অপেক্ষা করলেও বৃষ্টি কমতেই একে একে সবাই জাদুঘরে প্রবেশ করেন।

প্রবেশপথে টিকিট কাউন্টারে ১ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ২০ টাকা এবং ১২ বছরের বেশি বয়সী নারী-পুরুষের জন্য ৫০ টাকা করে টিকিট বিক্রি করা হচ্ছিল। আর এই মূল্য নিয়েই অসন্তোষ প্রকাশ করেন অনেক দর্শনার্থী।

কুমিল্লার বরুড়া থেকে আসেন আবদুল গাফ্ফার। তিনি বললেন, ‘ভেবেছিলাম প্রথম দিন সবার জন্য উন্মুক্ত থাকবে। তাই সকাল ৮টার দিকে রওনা দিয়ে দুপুরে এখানে পৌঁছেছি। এসে দেখি প্রচুর ভিড়, তার ওপর বৃষ্টির কারণে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমার মনে হয়, অন্তত প্রথম কয়েকদিন বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা উচিত ছিল।’

জুলাই জাদুঘরে স্থান পেয়েছে ‘আয়নাঘর’তার সঙ্গে আসেন অপর বন্ধু ফয়জুল্লাহ। তিনি জানালেন, তারা পাঁচ বন্ধু মিলে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে জাদুঘর দেখতে এসেছেন। তিনি বললেন, ‘৫০ টাকা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক বেশি। ১০ বা ২০ টাকা হলে সবাই সহজে আসতে পারত। ৫০ টাকা নেওয়াটা একটু বেশি মনে হয়েছে।’ তার অন্য বন্ধু বলেন, ‘আমরা ছাত্র। আমাদের জন্য আলাদা ছাড় থাকলে ভালো হতো।’

একই ধরনের মত প্রকাশ করেন দর্শনার্থী ফাতেমা বেগমও। তিনি বললেন, ‘প্রবেশমূল্যটা একটু বেশি হয়ে গেছে। এটি আরও সহনীয় হলে সাধারণ মানুষ, বিশেষ করে পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য সুবিধা হতো।’


আরও পড়ুন

এমন দিন আর না আসুক

০৬ আগস্ট ২০২৬

নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে সৈয়দ আবদুল্লাহ নামের একজন বলছিলেন, টিকিটের দাম নিয়ে কোনো চিন্তা নেই। এই দাম ঠিক আছে। কিন্তু দু-এক দিন বা চলতি মাসে জুলাই উপলক্ষে ফ্রি রাখার আবেদন জানান তিনি।


আবদুল্লাহর বাড়ি খুলনায়। থাকেন সাভারের দিকে। এদিকে, টিকিটের মূল্য নিয়ে অসন্তোষ থাকলেও দর্শনার্থীদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি। বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন জেলা থেকে মানুষ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস জানতে জাদুঘরে ভিড় করেন। অনেকেই বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা