তিন ডিআইজিসহ পুলিশের ২৪ কর্মকর্তাকে বদলি

গ্রাফিকস: আগামীর সময়
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) এসংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বদলির আদেশে, স্পেশাল রেসপন্স ইউনিট বা এসআরইউ (সাবেক এটিইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার, সিএমপির উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, খুলনা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামানকে পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ রেঞ্জে, বরিশাল রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ্ মমতাজুল ইসলামকে আরআরএফ, চট্টগ্রামে, টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে, পুলিশ সুপার শিরিন আক্তার জাহানকে পুলিশ অধিদপ্তরে, এএসআরবির পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ অধিদপ্তরে, ডিডিএস ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডি- ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ট্রেনিং সেন্টারে এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।



