Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গুলশানে আ.লীগের মিছিল

তথ্য ছিল, কিন্তু পুলিশ ‘আন্দাজ করতে পারেনি’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০
তথ্য ছিল, কিন্তু পুলিশ ‘আন্দাজ করতে পারেনি’

গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাম দিক থেকে

গুলশানে গত শুক্রবার দিনদুপুরে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও তৎপরতা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে পুলিশের কোনো গাফিলতি ছিল না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ওই ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে বা আন্দাজ করতে সক্ষম হয়নি পুলিশ।

আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রকল্পজনিত যানজট রোধে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

ইদানীং রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল এবং গুলশানের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন মাঝেমধ্যে ফজরের নামাজের পর অল্পসংখ্যক মানুষ নিয়ে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে এবং ভিডিও ধারণ করে।

‘গুলশানে জুমার নামাজের নাম করে তারা যে অপতৎপরতা চালিয়েছে, সে বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ শুক্রবারের ওই নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা বুঝতে সক্ষম হয়নি। এটাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’—যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আরও পড়ুন

গুলশানে আওয়ামী লীগের মিছিলে ছিলেন ‘১৫০-২০০ জন’, গ্রেপ্তার ৩২

১২ সেপ্টেম্বর ২০২৬


রাজধানীর সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, ‘কোনো নিষিদ্ধ সংগঠন বা অপরাধী চক্র যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোনো ঘটনার পর অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিকব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্তের কথাও জানালেন সালাহউদ্দিন আহমদ। ‘মূল সড়ক থেকে ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা ও অনুমোদিত নয় যানবাহন সরিয়ে এনে নিয়মানুবর্তিতার মধ্যে আনার বিষয়ে সরকার কাজ করছে,’ যোগ করেন তিনি।


আরও পড়ুন

গুলশানে আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ২৪ জন রিমান্ডে

১২ সেপ্টেম্বর ২০২৬


গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৬০ জনেরও বেশি গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার বাদী হন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন।

স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদপুলিশআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন