সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়
অনলাইন ডেস্ক

ছবি: ফোকাস বাংলা
সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। তবে দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।




