Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৩৩
তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

সংগৃহীত ছবি

দেশের বেশিরভাগ অঞ্চল এখন তাপপ্রবাহের কবলে। বর্তমানে দেশের জেলার মধ্যে ৪৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনে এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রেকর্ড হয়েছে তুলনামূলক বেশি তাপমাত্রা। এর কারণ ব্যাখ্যা করে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আগামীর সময়কে বলেন, রাজশাহী বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্লেইন ল্যান্ড। পশ্চিমবঙ্গ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকলে সেই তাপের প্রভাব বাংলাদেশের দিকে আসে। ফলে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা বেশি দেখা যায়।

বর্তমান তাপপ্রবাহের স্থায়িত্ব সম্পর্কে তিনি জানান, এই তাপমাত্রা আরও কিছুদিন থাকবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। এ অবস্থা থাকতে পারে কমপক্ষে আরও দুই দিন।

তিনি যোগ করেন, মঙ্গলবারের তুলনায় তাপপ্রবাহের আওতাভুক্ত জেলার সংখ্যা বেড়েছে। এদিন প্রায় ৪০টি জেলা তাপপ্রবাহের মধ্যে ছিল। বুধবার দেশের ৫২ জেলার মধ্যে প্রায় ৪৯টি জেলা রয়েছে তাপপ্রবাহের আওতায়।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রথমদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হলেও সপ্তাহের শেষভাগে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া আগামী রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াতাপপ্রবাহ
    শেয়ার করুন:
    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    প্রকল্প দেরি হলে শাস্তি

    প্রকল্প দেরি হলে শাস্তি

    ০৪ জুন ২০২৬, ০১:৩৯

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    ০৪ জুন ২০২৬, ০১:৪৫

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    ০৪ জুন ২০২৬, ০১:৪৪

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    ০৪ জুন ২০২৬, ০১:৫০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে দেশটির ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে দেশটির ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    ০৪ জুন ২০২৬, ০২:০৮

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    ০৪ জুন ২০২৬, ০২:৩৩

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ০৪ জুন ২০২৬, ০২:২৩

    advertiseadvertise