খেতে সবুজ থাকার কথা, সেখানে রোদে পোড়া মাটি। গরু আছে, কিন্তু গরমের ধকলে দুধ কমে গেছে। শীতের জন্য খড় তুলে রাখার কথা, সেটিও মিলছে না যথেষ্ট। ইউরোপজুড়ে একের পর এক তাপপ্রবাহ আর দীর্ঘ খরার এমনই ছবি। সোমবার, ১৭ আগস্ট প্রকাশিত সর্বশেষ কৃষি পরিস্থিতি সংক্রান্ত একাধিক
প্রতিবেদনে উঠে এসেছে ইউরোপে জুড়ে ফসলের উৎপাদন কমে যাওয়ার খবর। ইউরোপের চাষিরা বলছেন, তাদের সামনে এখন আর শুধু একটি খারাপ মৌসুম নয়, এ এক ‘নজিরবিহীন সংকট’। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সবজি, শস্য, দুধ, ডিম এবং আঙুর উৎপাদনে।
সবচেয়ে উদ্বেগজ...