Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গ্রীষ্মে তীব্র গরম কি ইউরোপের নতুন বাস্তবতা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৪:১০
গ্রীষ্মে তীব্র গরম কি ইউরোপের নতুন বাস্তবতা

তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় সাতার কাটছেন কয়েকজন। ছবি: রয়টার্স

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। রেকর্ড-ভাঙা গরমে অসুস্থ হচ্ছেন মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। উচ্চ তাপমাত্রার সঙ্গে সংশ্লিষ্ট কারণে মৃত্যু ছাড়িয়েছে হাজারের বেশি।

গবেষকরা বলছেন, এই ধরনের দৃশ্য হয়তো ইউরোপে নতুন স্বাভাবিক বাস্তবতায় পরিণত হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রবিবার জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস; বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। এ সময় ফ্রান্সে দিনের গড় তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও একটি শহরে তা পৌঁছেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। এতে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটি।

হাঙ্গেরির কেসথেলিতে বালাটন হ্রদে গরম থেকে কিছুটা স্বস্তির খোঁজে মানুষ। ছবি: রয়টার্স
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) জানিয়েছে, শুধু গত গ্রীষ্মের তাপপ্রবাহের কারণেই ১২টি ইউরোপীয় দেশে জলবায়ু-সম্পর্কিত কারণে আনুমানিক ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটির গবেষণা বলছে, ২০০৩ সালের তুলনায় এখন তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দশ থেকে শতগুণ বেশি। ৫০ বছর আগে এটি ছিল অচিন্তনীয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডক্টর হান্স ক্লুগে বলছিলেন, ইউরোপের উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে তাপজনিত কারণে মৃত্যু নিয়মিত ঘটনা হয়ে উঠতে পারে।

তিনি জানালেন, ১৯৯০-এর দশক থেকে প্রতি বছর প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হচ্ছে। এই সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তাপপ্রবাহের কারণে ফ্রান্সের প্যারিসে নির্দিষ্ট কিছু এলাকায় সাঁতার কাটার অনুমতি দেওয়ার পর। ছবি: রয়টার্স
এটাই কি নতুন স্বাভাবিক বাস্তবতা? বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।

ডব্লিউডব্লিউএর তথ্য বলছে, ১৯৭৬ সালের জুন মাসে তাপপ্রবাহের সময় গড় তাপমাত্রা বর্তমানের তুলনায় প্রায় ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এমনকি ২০০৩ সালেও তাপমাত্রা কম ছিল ২ ডিগ্রি।

ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষক ডা. অক্ষয় দেওরাস বলেছেন, ‘এটি এমন দৌড় প্রতিযোগিতা, যার শুরুর রেখা গন্তব্যের কাছাকাছি নিয়ে আসা হয়েছে।’ তার ভাষ্য, এর মূল কারণ বৈশ্বিক উষ্ণায়ন।

ইউরোপীয় কমিশনের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কপের্নিকাসের তথ্য বলছে, ১৯৮০-এর দশক থেকে ইউরোপের তাপমাত্রা বিশ্বের গড় হারের প্রায় দ্বিগুণ গতিতে বাড়ছে।

দেওরাসের ভাষ্য, এর ফলে একসময় যেটি বিরল বলে বিবেচিত হতো, তা এখন অনেক বেশি স্বাভাবিক হয়ে উঠছে।

ডব্লিউডব্লিউএর মডেলিং বলছে, গ্রিনহাউজ গ্যাস নির্গমনের বর্তমান হার অব্যাহত থাকলে, কয়েক দশক পরপর এ ধরনের তাপপ্রবাহ দেখা দেবে। যা এখন চরম বলে মনে হচ্ছে, সেটিই হয়ে উঠতে পারে ইউরোপের সাধারণ গ্রীষ্মের চিত্র।

ইউরোপতাপপ্রবাহগরমজলবায়ুআবহাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক