Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:০০
নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

সংগৃহীত ছবি

তিনি বল পায়ে ছবি আঁকেন মাঠে। খেলার বাইরে পছন্দ গল্প-কবিতাও। নরওয়ের স্ট্রাইকার আন্তোনিও নুসার লেখক হিসেবেও রয়েছে জনপ্রিয়তা। অথচ তার বয়স মাত্র ২১ বছর!

গত মে মাসে তিনি "এভরিথিং স্টার্টস উইথ আ ড্রিম" নামে আত্মজীবনীমূলক বই লিখেছিলেন, যা নরওয়ের অন্যতম বেস্ট সেলার বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে।

নুসার বইটি নরওয়েজিয়ান সংবাদপত্র ‘ভিজি’এর গ্রীষ্মকালীন সুপারিশকৃত বইয়ের তালিকায় রয়েছে। বইটি প্রকাশের সময় ভিজি-র একজন সমালোচক লিখেছিলেন, ‘শুরু থেকেই এটা স্পষ্ট যে, আন্তোনিও নুসা এই বইটির মাধ্যমে বিশেষ কিছু ফুটিয়ে তুলতে চেয়েছেন। তরুণ পাঠকদের জন্য একটি আত্ম-উন্নয়নমূলক বই।’

বইটিতে নুসা তার আদর্শ হিসেবে উল্লেখ করেছেন নেইমারের নাম। ওসলোর উপকণ্ঠে লাংহুসে কাটানো তার শৈশব থেকে শুরু করে ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে যাত্রাটা তুলে ধরেছেন এই বইয়ে।

বইটির মোড়ক উন্মোচনের সময় তিনি বলেছিলেন,‘আমি চাই না এটি কেবল একটি সাধারণ বই হয়ে থাকুক, বরং এটি নির্দেশিকা হিসেবে কাজ করুক। এখানে এমন কিছু রয়েছে যা আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করতে পারেন। এর মানে হলো, এই যাত্রায় আপনি যেকোনোভাবেই হোক নতুন কিছু শিখতে পারবেন।’

শেষ ৩২-এ আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের হয়ে প্রথম গোলটি করেন নুসা। ম্যাচটা ২-১ গোলে জিতে শেষ ষোলোর টিকিট পেয়েছে নরওয়ে। সেই ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে।

২০২৬ ফুটবল বিশ্বকাপআর্লিং হলান্ডনরওয়ে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise