Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

তাপপ্রবাহের মৃত্যুফাঁদে ফ্রান্স, পানিতে নেমে প্রাণ গেল ৪০ জনের

সিবিএস
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ২২:৪৩
তাপপ্রবাহের মৃত্যুফাঁদে ফ্রান্স, পানিতে নেমে প্রাণ গেল ৪০ জনের

আইফেল টাওয়ারের সামনে ট্রোকাডেরো ফোয়ারায় শরীর ঠান্ডা করছেন অনেকে- রয়টার্স

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গত এক সপ্তাহে ফ্রান্সে পানিতে নেমে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও ইউরোপজুড়ে কোটি কোটি মানুষ চরম গরমের মধ্যে দিন কাটিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে ফ্রান্সে।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে ডুবে মারা যাওয়া ৪০ জনের বেশিরভাগই তরুণ।

ফ্রান্সের ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহের সময় তদারকি নেই এমন জায়গায় সাঁতার কাটতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহের শেষ পর্যন্ত এই তীব্র গরম অব্যাহত থাকতে পারে। অনেক শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফ্রান্সে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার তুলনামূলক কম। ফলে গরমের প্রভাব পড়েছে স্কুল, গণপরিবহন ও ক্রীড়া আয়োজনেও। প্যারিসে তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার স্বাভাবিক সময়ের আগেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সামনে আরও রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে। বছরের যেকোনো সময়ের আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে কিছু এলাকায়।

মঙ্গলবার ফ্রান্সের ৫৪টি বিভাগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যা দেশের প্রায় অর্ধেক অঞ্চলজুড়ে কার্যকর।

বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার জুন মাসের ইতিহাসে ফ্রান্সের সবচেয়ে গরম দিন ছিল। একই সঙ্গে সোমবার রাত ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত।

ফ্রান্সের পাশাপাশি ইতালি, স্পেন ও যুক্তরাজ্যেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। স্পেনের বিস্তীর্ণ এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে। জাতিসংঘের জলবায়ু সংস্থা বলছে, আগামী পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন স্থানে আরও নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হতে পারে।

তাপপ্রবাহফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল