Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউরোপের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত প্রায় এক হাজার মৃত্যু

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২২:২৩
ইউরোপের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত প্রায় এক হাজার মৃত্যু

তীব্র তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব সব বয়সী মানুষের ওপরই পড়েছে- রয়টার্স

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ তথ্য।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি রবিবার জানায়, প্রাথমিক হিসাবে পাওয়া অতিরিক্ত মৃত্যুর বেশির ভাগই বয়স্কদের। বাড়ি ও আবাসিক পরিচর্যা কেন্দ্রে হওয়া মৃত্যুর আরও তথ্য প্রকাশিত হলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করছে তারা।

সংস্থাটি জানায়, মৃতদের অধিকাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। তবে এই তীব্র তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব সব বয়সী মানুষের ওপরই পড়েছে।

২০ জুন থেকে ইউরোপজুড়ে শুরু হওয়া এই তাপপ্রবাহের কারণে বিভিন্ন দেশে জাদুঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়েছে।

বার্তা সংস্থা এএফপির পূর্বাভাস অনুযায়ী, রবিবার ইউরোপে অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন। বিশেষ করে জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডে তাপপ্রবাহ সবচেয়ে তীব্র থাকবে।

এ ছাড়া স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালি, অস্ট্রিয়া এবং পশ্চিম ইউক্রেনেও পড়বে তাপপ্রবাহের প্রভাব।

তাপপ্রবাহ পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হওয়ার মধ্যে ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির অধিকাংশ এলাকায় চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা কমেছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এখনো বহাল রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট লা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, তাপপ্রবাহের প্রভাব আরও ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিএফএম টিভিকে তিনি বললেন, ‘এই পরিস্থিতি এখনো শেষ হয়নি।’

ফ্রান্সতাপপ্রবাহইউরোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল