Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:১০
ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

প্রতীকী ছবি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের জনজীবন। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্তত ৬০টি বিভাগে জারি করা হয়েছে কমলা সতর্কতা। রাজধানী প্যারিসসহ বড় শহরগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা আগামী দিনে ৪১ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে রয়েছে আশঙ্কা।

শনিবার ফরাসি জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁস জানায়, গত বুধবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। বিশেষ করে ইল-দ্য-ফ্রঁস, জিরঁদ, এরো, বুশ-দ্যু-রন ও রোন অঞ্চলে গরমের তীব্রতা অনুভূত হচ্ছে সবচেয়ে বেশি। দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা ২০ থেকে ২৩ ডিগ্রির নিচে নামছে না, ফলে জনজীবনে পড়ছে মারাত্মক প্রভাব।

প্যারিসে শনিবার দুপুরের পর থেকে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় সড়ক, আবাসিক এলাকা এবং মেট্রো স্টেশনগুলোতে তৈরি হয় চরম অস্বস্তিকর পরিস্থিতি। শহরাঞ্চলে ‘হিট আইল্যান্ড’ প্রভাবের কারণে আরও তীব্র আকার ধারণ করেছে পরিস্থিতি।

অতিরিক্ত গরমে রেললাইনের ধাতব অংশে প্রসারণজনিত ঝুঁকি এড়াতে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের একাধিক রুটে কমিয়ে দেওয়া হয়েছে ট্রেন ও মেট্রোর গতি। এতে যাত্রাপথে বাড়তি সময় লাগছে যাত্রীদের। একই সঙ্গে এসির ব্যবহার বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিদ্যুতের চাহিদাও।

এমন পরিস্থিতিতে প্যারিস ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবার, বিশেষ করে শারীরিক শ্রমে নিয়োজিতরা, পড়েছেন চরম দুর্ভোগে।

তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্যারিসের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি করা হয়েছে ঐচ্ছিক। ক্লাসের সময়সূচি পরিবর্তন বা সংক্ষিপ্ত করার বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে আগামী ২১ জুন ফ্রান্সে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘ফেত দ্য লা মিউজিক’ বা বিশ্ব সংগীত দিবসের আয়োজন আবহাওয়ার কারণে পরিবর্তন বা স্থানান্তরের দেওয়া হয়েছে নির্দেশ।

এদিকে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শিশু, বয়স্ক ও রোগীদের বিশেষ সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

নাগরিকদের সরাসরি রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি তীব্র গরমে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়।

ফ্রান্সতাপপ্রবাহবিপর্যস্ত জনজীবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল