Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তীব্র গরমে লোডশেডিং অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী

দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

সামিয়ান হাসান, বিয়ানীবাজার (সিলেট)
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০২
দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

গ্রাফিকস: আগামীর সময়

তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে উপজেলার বিভিন্ন এলাকায়। কোথাও এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আবার এক ঘণ্টা থাকছে না। এতে দুর্ভোগে পড়েছে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, শুধু তাপপ্রবাহ নয়, বৃষ্টি, বজ্রপাত কিংবা আকাশে সামান্য মেঘ দেখা দিলেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এক সপ্তাহ ধরে আরও খারাপ হয়েছে পরিস্থিতি। ভোর ৬টা থেকে পরদিন ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ ঘণ্টাই বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হচ্ছে অনেক এলাকাকে।

ভোগান্তির কথা তুলে ধরে মোল্লাপুর ইউনিয়নের বাসিন্দা সুহানা আক্তার সুমি বলেছেন, ‘আগে দিনে-রাতে দু-একবার লোডশেডিং হলেও গভীর রাতে বিদ্যুৎ থাকত। এখন মাঝরাতেও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে।’

মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘লোডশেডিংয়ের একটি নির্দিষ্ট সময়সূচি থাকলে মানুষ অন্তত প্রস্তুতি নিতে পারত। কিন্তু দিন-রাত মিলিয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ প্রাথমিক বিদ্যালয়ের আরেক শিক্ষক পূরবী রানী দাস বলেছেন, গত ১৫ বছরে এমন পরিস্থিতি দেখেননি। দিনে প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

তবে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম এ এফ এম মাহমুদুল হাসানের দাবি, তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তাপমাত্রা কমে এলে পরিস্থিতির উন্নতি হবে।

তাপপ্রবাহবিয়ানীবাজারলোডশেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল